News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে ছেলের হাতে বাবা খুন
Image

কৈলাসহরে ছেলের হাতে বাবা খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ নিজের সন্তানের হাতে মর্মান্তিক খুন হয়েছেন বাবা৷ ঘটনাটি বুধবার সকালে ঘটেছে কৈলাসহর মহকুমার গোলকপুর ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি ভিলেজ)-এর ৩ নম্বর ওয়ার্ডের মূলবস্তি এলাকায়৷ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে, এদিন সকালে জমি বিক্রিকে কেন্দ্র বাবা বকুল মুণ্ডার সঙ্গে প্রচণ্ড ঝগড়া বাঁধে ছেলে সঞ্জয়ের৷ সে সময় আচমকা গাছের একটি ডাল দিয়ে উপর্যুপরি ঘা বসাতে থাকে বাবার মাথায়৷ সঞ্জয়ের হাত থেকে বাবাকে রক্ষা করতে এগিয়ে আসে বোন৷ তার মাথায়ও ডাল দিয়ে ঘা বসিয়ে দেয় সঞ্জয় মুণ্ডা৷ সঞ্জয়ের বেধড়ক আঘাতে রক্তাক্ত বাবা ও বোন মাটিতে লুটে পড়ে৷ বাবা ও বোনের মৃত্যু হয়েছে ভেবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সঞ্জয়৷ ইত্যবসরে প্রতিবেশীরা ছুটে এসে বকুল মুণ্ডা ও তার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে ডাক্তার সঞ্জয়ের বাবা বকুলকে মৃত বলে ঘোষণা করে আহত বোনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করেন৷


এদিকে খবর পেয়ে আসে পুলিশের এক দল৷ তারা প্রাথমিক তদন্ত করে জানান, জমি বিক্রিকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা৷ পুলিশ অভিযুক্ত সঞ্জয় মুণ্ডাকে ধরতে তল্লাশি অভিযান চালিয়েছে৷ ইতিমধ্যে নিহত বকুল মুণ্ডার মৃতদেহের ময়না কদন্ত করতে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ৷ গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, জমি বিবাদকে ঘিরে প্রায়ই পিতা ও পুত্রের মধ্যে ঝগড়া লেগে থাকত৷ অন্যান্য দিনের মতো আজ বুধবার সকালেও জমি বিক্রিকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে তুমুল ঝগড়া হয়৷ এতে উত্তেজিত হয়ে ছেলে সঞ্জয় তার বাবার মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে৷ ডালের আঘাতে বাবা বকুল মুণ্ডার মৃত্যু হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top