News Flash

  • Home
  • Uncategorized
  • বেগুসরাইয়ের পরাজিত সিপিআই প্রার্থী কানহাইয়া, দেশ থেকে মুছে গেল বামেরা
Image

বেগুসরাইয়ের পরাজিত সিপিআই প্রার্থী কানহাইয়া, দেশ থেকে মুছে গেল বামেরা

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : প্রায় ৪ লক্ষ ভোটের ব্যবধানে হারলেন বেগুসরাইয়ের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার। বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ের কাছে কার্যত পর্যুদস্ত হলেন তিনি। সেই সঙ্গে সারা দেশে ধরাশায়ী বামেরা| একদা লালদুর্গ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতেও খাতা খুলতা পারেনি বামেরা |  আর কেরলে গত বারের জেতা আটটি আসনের জায়গায় এ বার সেখানে শাসক বাম পেয়েছে মাত্র একটি আসন— আলপ্পুঝা | তামিলনাড়ুতে সিপিএম, সিপিআই দু-চারটে আসন জিতলেও, তা ডিএমকে-র সমর্থনে। তাতেও আসন সংখ্যা দু’অঙ্কের কাছাকাছি পৌঁছবে না।

বৃহস্পতিবার ভোটযন্ত্র খোলার পরে দেখা যাচ্ছে, বেগুসরাই তরুণ বাম নেতার প্রতি একটুও সদয় হয়নি। বেগুসরাই কেন্দ্রে প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। সিপিআই ২২ শতাংশ ভোট পায়। তৃতীয় স্থানে রয়েছে আরজেডি-র তানবির হাসান। গতবারও ওই কেন্দ্র থেকে বিজেপির কাছে পরাজিত হন তানবির হাসান। এই কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে সিপিআই ও আরজেডি পৃথকভাবে প্রার্থী দেয়। আর ত্রিমুখী লড়াইয়ে ফলে সহজেই জয়ী হন বিজেপি প্রার্থী | তিনি হারান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি কানহাইয়া কুমারকে   
কানহাইয়ার পরাজয়ের সঙ্গে সঙ্গে বামপন্থী রাজনীতিতে নতুন প্রজন্ম উদয়ের সম্ভাবনাটুকুও নিভে গেল৷ বিহারে নয় কার্যত| গোটা দেশে রাজনীতির লড়াইয়ে বামপন্থীদের খুঁজে পাওয়াই দায়৷ বামশাসিত কেরলে কেবলমাত্র একটি আসন পেয়েছে এলডিএফ জোট | কিছুটা নিজেদের মুখরক্ষা করতে পারলেও মহারাষ্ট্রে প্রত্যাশিত ফল হল না একেবারেই৷ লং মার্চের মাটিতে তখনকার মতো লাল নিশান দাপট দেখালেও, অচিরেই তা ফিকে হয়ে গিয়েছে৷ অন্তত ৬টি আসনপ্রাপ্তি যেখানে প্রত্যাশিত ছিল, সেখানেই অর্ধেক দিন শেষে মাত্র ১টি আসনে এগিয়ে থাকতে দেখা গেল বামফ্রন্টকে৷ একদা লালদুর্গ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরাতেও খাতা খুলতা পারেনি বামেরা | তামিলনাড়ুতে সিপিএম, সিপিআই দু-চারটে আসন জিতলেও, তা ডিএমকে-র সমর্থনে। তাতেও আসন সংখ্যা দু’অঙ্কের কাছাকাছি পৌঁছবে না। শুধু তো আসন নয়, ভোট শতাংশের বিচারেও অনেকটা পিছিয়ে বামেরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top