News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে বিজেপির সুনামি বইছে, দাবি শিবরাজের
Image

নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশজুড়ে বিজেপির সুনামি বইছে, দাবি শিবরাজের

ভোপাল, ২৩ মে (হি.স.) : প্রত্যাশা মতোই এখনও পর্যন্ত ২৯১টি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি। কংগ্রেস মাত্র ৫০টি আসনে এগিয়ে রয়েছে। গোটা দেশজুড়ে বিজেপির সাফল্য দেখে উৎফুল্ল মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশজুড়ে বিজেপির সুনামি বইছে বলে দাবি করেছেন তিনি। 


এদিন শিবরাজ সিং চৌহান বলেন, লোকসভা নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট শুধুমাত্র ঝড় নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশজুড়ে বিজেপির সুনামি বইছে। জনগণের হৃদয়ে নরেন্দ্র মোদীর বসবাস করেন। ভগবানের মতো শক্তি তাঁর রয়েছে। মধ্যপ্রদেশে ২৯টি আসনের মধ্যে ২৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনে সাফল্যের ধারা বজায় রাখতে পারেনি কংগ্রেস। এই প্রসঙ্গে বলতে গিয়ে শিবরাজ সিং চৌহান বলেন, কৃষি ঋণ মকুবের নাম করে মধ্যপ্রদেশে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। তাই রেগে গিয়ে জনগণ কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিয়েছে।

দেশজুড়ে বিজেপির সাফল্যের কথা তুলে ধরে শিবরাজ সিং চৌহান বলেন, বিজেপি সভাপতি হিসেবে অমিত শাহ বলেছিলেন ওডিশা এবং পশ্চিমবঙ্গে আগের তুলনায় ভাল করবে বিজেপি। উত্তরপ্রদেশে আমি বলেছিলাম বিজেপি ৫০টির বেশি আসন পেতে চলেছে। তাই হয়েছে। রেকর্ড মারজিনে ভোপাল থেকে জিতবেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top