News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সম্প্রীতি নষ্ট করছে বিজেপি-তৃণমূল সংঘর্ষ : সূর্যকান্ত
Image

রাজ্যের সম্প্রীতি নষ্ট করছে বিজেপি-তৃণমূল সংঘর্ষ : সূর্যকান্ত

কলকাতা, ২২ মে (হি.স) : রাজ্যের সম্প্রীতি নষ্ট করছে বিজেপি-তৃণমূল সংঘর্ষ | ইতিমধ্যেই তার জেরে হিংসাত্মক পরিবেশ তৈরি হয়েছে রাজ্যের অভ্যন্তরে | যা রাজ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক | বুধবার, সম্প্রতি ঘটে যাওয়া বিজেপি-তৃণমূল দাঙ্গা প্রসঙ্গে এমনটাই মত প্রকাশ করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । এদিন আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি |

মঙ্গলবার ভাটপাড়ায় ঘটে যাওয়া বিজেপি-তৃণমূল সংঘর্ষ প্রসঙ্গে এই সরব হন সূর্যকান্তবাবু | তিনি বলেন, “সাম্প্রতিক ভাটপাড়ায় যেভাবে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে তা সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আক্রমণ টেনে এনেছে । লোকসভা নির্বাচনের ঠিক আগেই পশ্চিমবঙ্গে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে । যা অত্যন্ত বিপজ্জনক |” তার কথায়, “রাজনৈতিক মেরুকরণের লড়াইয়ে ঢুকে পড়েছে ধর্মীয় মেরুকরণ৷ এর থেকেই তৈরি হয়েছে হিংসাত্মক পরিবেশের |যা রাজ্যের পক্ষে অমঙ্গলকর|”

এদিন এই হিংসাত্মক পরিবেশের বিরুদ্ধে বামপন্থীরা লড়াইয়ে নামতে চলেছে বলেই জানান সূর্যকান্তবাবু৷ এবিষয়ে সকল বামপন্থীদের একজোট হয়ে লড়াইয়ে নামার আহ্বান জানান তিনি| এদিন সূর্যকান্তবাবু বলেন, “নির্বাচনে জয়ের উল্লাস বা পরাজয়ের হতাশা যেন বামপন্থীদের আসল লক্ষ্য থেকে সরিয়ে নিয়ে যেতে না পারে ৷ এখন সময় একজোট হয়ে লড়ার |”

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top