News Flash

  • Home
  • Uncategorized
  • বিপুলভাবে প্রত্যাবর্তন বিজেপির : মোদীকে অভিনন্দন জিনপিং-পুতিনের
Image

বিপুলভাবে প্রত্যাবর্তন বিজেপির : মোদীকে অভিনন্দন জিনপিং-পুতিনের

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): ঐতিহাসিক জয়ের পথে ভারতীয় জনতা পার্টি| পূর্ণাঙ্গ ফলাফল এখনও ঘোষণা হয়নি, তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং| নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানানোর তালিকায় রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,  আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি, এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও| ফোন করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে| সাধারণ নির্বাচনে বিজেপির ঐতিহাসিক সাফল্যের প্রেক্ষিতে টেলিগ্রাম মারফত মোদীকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন| আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি টুইট করে লিখেছেন, ‘ভারতের জনগণের বিপুল রায়ের জন্য অভিনন্দন নরেন্দ্র মোদী| দুই গণতান্ত্রিক দেশের মধ্যে আরও দৃঢ় সহযোগের জন্য উদগ্রীব আফগান সরকার ও জনগণ|’

সর্বশেষ প্রবণতা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে ৩০১টি আসনে| কংগ্রেস মাত্র ৫০টি আসনে এগিয়ে রয়েছে| প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ‘একসঙ্গে আমরা উন্নীত হব| একসঙ্গে আমরা শক্তিশালী এবং সর্বব্যাপী ভারত নির্মাণ করব| ভারত ফের জয়লাভ করল!’ চিনের প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী, রাশিয়ার প্রেসিডেন্ট এবং ভুটানের রাজা ছাড়াও  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শুভেচ্ছা বার্তায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘জমকালো জয়ের জন্য অভিনন্দন নরেন্দ্র মোদী| আপনার সঙ্গে দৃঢ়ভাবে কাজ করতে উদগ্রীব|’ পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, ‘ভারত ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করতে হবে আমাদের|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top