News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্ত রাজনৈতিক দলগুলির উচিত জনাদেশ মেনে নেওয়া : রামবিলাস পাসওয়ান
Image

সমস্ত রাজনৈতিক দলগুলির উচিত জনাদেশ মেনে নেওয়া : রামবিলাস পাসওয়ান

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : সমস্ত রাজনৈতিক দলগুলির উচিত জনাদেশকে মেনে নেওয়া। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসওয়ান।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামবিলাস পাসওয়ান বলেন, গণতন্ত্রে শাসক এবং বিরোধী দলগুলির উচিত হিংসার কথা না বলে জনাদেশকে মেনে নেওয়া।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামবিলাস পাসওয়ান বলেন, লোকসভার ফলাফল ইভিএম সুরক্ষিত রয়েছে। ফল ঘোষণা আগে পর্যন্ত এই বিষয়ে প্রশ্ন তোলা উচিত নয়। এক্সিট পোলের পূর্বাভাস দেখে বিরোধী দলগুলি ছত্রভঙ্গ হয়ে পড়েছে। ইভিএম নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। নাম না করে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে রামবিলাস পাসওয়ান বলেন, এনডিএ জোট মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন হেরেছিল। কিন্তু এনডিএ জোটের কোনও নেতা ইভিএমের উপর দোষ চাপায়নি। বিরোধীরা যখন জেতে তখন ইভিএম নিয়ে প্রশ্ন তোলা হয় না। কিন্তু হারলে ইভিএমের উপর দোষ চাপানো হয়। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও ইভিএম প্রসঙ্গে বিরোধীদের নিন্দায় মুখর হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top