News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে দিনদুপুরে ৫০ হাজার টাকা ছিনতাই
Image

কৈলাসহরে দিনদুপুরে ৫০ হাজার টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ মে৷৷ উনকোটি জেলার কৈলাসহরে চুরি ছিনতাইয়ের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ পরপর এসব ঘটনা ঘটলেও পুলিশ ঠুটো জগন্নাথের ভূমিকায়৷ তাতে কৈলাসহর শহর ও শহরতলী এলাকায় নিরাপত্তা নিয়ে জনমনে সংশয় ক্রমশ বাড়ছে৷ বুধবার কৈলাসহরের দক্ষিণ কাচের ঘাট বাসিন্দা সুনিল চন্দ্র দেবের কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ৷ জানা যায় অবসর প্রাপ্ত কর্মী সুনিল চন্দ্র দেব বুধবার দুপুর নাগাদ কৈলাসহর এসবিআই থেকে ৫০ হাজার টাকা তুলেন৷ টাকা নিয়ে তিনি বাজারে সবজি কিনতে গিয়েছিলেন৷

তার হাতে দুটি ব্যাগ ছিল একটি ব্যাগে ছিল সবজি, আরেকটি ব্যাগে ছিল টাকা৷ হঠাৎ তিনি লক্ষ্য করেন ব্যাগ থেকে টাকা উধাও হয়ে গেছে৷ তাতে সুনিল বাবুর মাথা চড়ক গাছ হওয়ার উপক্রম৷ বিষয়টি তিনি বাজারের ব্যাবসায়ীদের জানান৷ খবর পাঠানো হয় কৈলাসহর থানার পুলিশকে৷ খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ সবজি বাজারে ছুটে আসে তল্লাশি চালিয়েও টাকার কোন হদিশ পায়নি পুলিশ৷ ঘঠনাটি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে ব্যাঙ্ক থেকে টাকা তোলার সময় হয়তো ছিনতাইবাজরা তার দিকে নজর রেখে চলছিল৷

সুযোগ পেয়েই টাকা হাতিয়ে নিয়েছে তারা৷ এদিকে গত কিছুদিন আগে পরপর আরও দুটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কৈলাসহরে৷ অবসরপ্রাপ্ত এক সরকারী কর্মচারী ইউবিআই ব্রাঞ্চ থেকে ৯০ হাজার টাকা তুলে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন৷ ঐসময় তার কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইবাজরা৷ এর কয়েকদিন পরেই অপর এক যুবক স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে ৪২ হাজার টাকা তুলে বাইকে করে যাচ্ছিল৷ শহরের বিদ্যানগরে পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য গেলে সেখান থেকে তার ঐ টাকা ছিনতাই করে নিয়ে যায়৷ পরপর এসব ছিনতাইয়ের ঘটনা কৈলাসহরে পুলিশের অস্তিত্বকেই প্রশ্ণ চিহ্ণে দাঁড় করিয়েছে৷ কৈলাসহর শহর ও শহরতলী এলাকায় পুলিশের টহল বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top