News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশার স্বার্থ দেখলেই মিলবে বিজেডির সমর্থন, ঘোষণা নবীনের
Image

ওডিশার স্বার্থ দেখলেই মিলবে বিজেডির সমর্থন, ঘোষণা নবীনের

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : ওডিশার স্বার্থ দেখলেই মিলবে বিজেডির সমর্থন৷ এমনই ঘোষণা করেছেন বিজেডি প্রধান নবীন পট্টনায়েক৷আর এই ঘোষণা,  যা বিজেপির পক্ষে থাকার ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ এদিকে বিজেডি থেকে পদ্ম শিবিরের নাম লেখানো জয় পান্ডার দাবি, ‘বিজেপি উদারমনস্ক৷ কেউ এনডিএকে সমর্থন করতেই পারে৷’

এত দিন কেন্দ্রে অ-বিজেপি ও অ-কংগ্রেসী শক্তির সরকার গঠনের পক্ষে সওয়াল করেছিলেন৷ তবে ভোটের পর সেই গোঁ ভেঙেছেন নবীন পট্টনায়েক৷ ওডিশার স্বার্থ দেখলেই মিলবে বিজেডির সমর্থন৷ ঘোষণা করেছেন বিজেডি প্রধান৷

মোদী পট্টনায়েক জোট হলে কী তবে জয় পান্ডা কোণঠাসা হয়ে পড়বেন? সতর্ক উত্তর একটা নবীন ঘনিষ্ঠ জয়ের দাবি, ‘‘বিজেপি এককভাবেই ম্যাজিক ফিগার টপকে যাবে৷ এনডিএ পাবে ৩০০-র বেশি আসন৷ ফলে আগ বাড়িয়ে প্রয়োজন সমর্থনের প্রয়োজন হবে না৷’’

লোকসভা নির্বাচনের সঙ্গেই ওডিশায় হয়েছে বিধানসভা ভোট৷ বুথ ফেরত সমীক্ষায় প্রকাশ রাজ্যে শঙ্খ ধ্বনি বাজলেও লোকসভায় ভালো ফল করবে বিজেপি৷ সমীক্ষা বলছে ২১ আসনের লোকসভায় বিজেপি পেতে পারে ১২টি আসন৷ বিজেডি ৮ ও কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১টি আসন৷ বিধানসভায় আসন কমলেও নবীন পট্টনায়েকের বিজেডি পাবে ৮৫-৯৫ আসন৷ গেরুয়া দল পেতে পারে ২৫ থেকে ৩৪৷ আসন৷ হাত শিবিরের ঝুলিতে যাবে ১২-১৫ আসন৷

বিধানসভা ভোটের ফল সমীক্ষার উলটো হলে কে হবে বিজেপির মুখ্যমন্ত্রী? জয়ের দাবি, ‘‘দল আমাকে যে দায়িত্ব দেবে, আমি তা মেনে চলব৷ বিজেপিতে প্রতিভার অভাব নেই৷ এই দলে সবাই সবার পরিপূরক৷’’

মনোমালিন্যের কারণে গত বছরই বিজেডি থেকে পদত্যাগ করেন জয় পান্ডা। দলত্যাগের পর সাংসদ পদও ছেড়ে দেন। বিজেপিতে যোগ দিয়ে জয়ের প্রতিক্রিয়া ছিল, ‘‘মানুষের কাজ করতেই দল বদল৷’’ মুখে বললেও আসলে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজু জনতা দের প্রাক্তন সাংসদ বৈজন্ত ‘জয়’ পান্ডা যোগ দেন বিজেপিতে৷ কেন্দ্রপাড়া থেকে প্রার্থীও হন তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top