News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির
Image

ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ বাধারঘাটে অবস্থিত আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ণ ইছাবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার দুপুরে ধর্মনগর থেকে আগরতলাগামী যাত্রীবাহী ট্রেন চলে যাওয়ার পর এলাকাবাসীর নজরে পড়ে কাটা পড়া ব্যক্তির লাশ৷ তাই ধারণা করা হচ্ছে, আগরতলাগামী ট্রেনেই কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে৷


প্রত্যক্ষদর্শীদের অনুমান, মৃত ব্যক্তির বয়স ৫০-এর কাছাকাছি হবে৷ তবে তাঁর পরিচয় জানা যায়নি৷ লেভেল ক্রসিঙের পাশে ঘটনাটি ঘটায় এলাকাবাসী ধারণা করছেন, চলন্ত ট্রেনের সামনে দিয়ে রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে৷


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত জিআরপি এবং আমতলি থানার পুলিশ৷ দেহটি দু টুকরো হয়ে গিয়েছে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু হয়েছে খবর শুনে ইছাবাজার এলাকায় প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমান৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top