News Flash

  • Home
  • Uncategorized
  • ভিভিপ্যাট নিয়ে মামলা বিরক্তিকর : সুপ্রিম কোর্ট
Image

ভিভিপ্যাট নিয়ে মামলা বিরক্তিকর : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২১ মে (হি.স): বিরোধীদের ৫০ শতাংশ ভিভিপ্যাটের দাবি আগেই খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট । আজ মঙ্গলবার, একশো শতাংশ ভিভিপ্যাট বা ‘ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেলস’ গণনার আর্জি নিয়ে কয়েকজন প্রযুক্তিবিদ সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলে, বিরক্তিকর আবেদন বলে উড়িয়ে দেন অবকাশকালীন বেঞ্চের বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি এমআর শাহ । বিচারপতিদের মত, ‘এই মামলায় নির্বাচনী প্রক্রিয়ায় সমস্যা হবে’ ৷ বারবার করে এরকম আবেদন করার জেরে আদালতের সময় নষ্ট করা হচ্ছে বলে ভর্তসনা করেন বিচারপতিরা ৷

ইভিএম মেশিনে কারচুপি হওয়ার আশঙ্কা প্রকাশ করে একশো শতাংশ ইভিএম মেশিনের দাবি করেন এক দল প্রযুক্তিবিদ । ওই দলটির নাম দেওয়া হয়েছে ‘টেকফরঅল’। তাঁরা ইভিএমের প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি তুলে ধরেন । তাই প্রত্যেকটি ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটও গণনা করার দাবি জানান তাঁরা । কিন্তু বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি এমআর শাহের অবকাশকালীন বেঞ্চ তাঁদের এই আবেদনে কোনও সারবত্তা নেই বলে দাবি করে । এমনকি ভর্তসনা সুরে সুপ্রিম কোর্ট জানায়, বারংবার এ ধরনের আবেদন এনে সময় নষ্ট করা হচ্ছে । ‘বিরক্তকর’ বলে ব্যাখ্যা করেন বিচারপতিরা ।

নির্বাচন চলাকালীন ৫০ শতাংশ ভিভিপ্যাট নিযুক্ত করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন ২১টি বিরোধী দলের প্রতিনিধিরা । বিরোধীদের দাবির চ্যালেঞ্জ জানিয়ে কমিশনের তরফে জানানো হয়, ৫০ শতাংশ ভিভিপ্যাট নিযুক্ত করার মতো পরিকাঠামো নেই তাদের । পাশাপাশি, অত সংখ্যক ভিভিপ্যাটের গণনা হলে, সার্বিক ফল বেরতে আরও কয়েকদিন দেরি হবে বলে জানায় কমিশন । এর পর বিরোধীরা ৩০ শতাংশ ভিভিপ্যাটের আর্জি জানায় ।

এর আগে একটি বিধানসভায় একটি ভিভিপ্যাট রাখার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন । সুপ্রিম কোর্ট তা বাড়িয়ে ৫টি করার নির্দেশ দেয় । অর্থাৎ আজকের আবেদন খারিজ হয়ে যাওয়া  সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশই বহাল রইল । উল্লেখ্য, আগামী ২৩ মে লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল বের হবে ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top