News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনার গল্প, ত্রিপুরাগামী দুই লরি চালককে মারপিট লোয়াইরপোয়ায়, ধৃত দুই
Image

দুর্ঘটনার গল্প, ত্রিপুরাগামী দুই লরি চালককে মারপিট লোয়াইরপোয়ায়, ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ নতুন কায়দায় দূরপাল্লার লরি চালককে ফ্যাসাদে ফেলে টাকা হাতানোর অভিযোগে দুই যুবককে স্থানীয়দের হাতে উত্তম-মধ্যম খেয়ে থানার লকআপে ঢুকতে হয়েছে৷ ঘটনা সোমবার দুপুরের দিকে ঘটেছে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার লোয়াইরপোয়া মটরস্ট্যান্ড এলাকায়৷


ঘটনার বিবরণ দিতে গিয়ে বাজারিছড়া থানার ওসি বিএন মালসেম থিক জানান, পাথারকান্দি থানা এলাকার কাবাড়িবন্দ গ্রামের জনৈক জামাল উদ্দিনের বছর ২৩-এর ছেলে একবাল আহমেদ এবং পাখি মিঞার ২৪ বছরের ছেলে জয়নুল হোসেন নেশাসক্ত দুই যুবক৷ নেশার টাকা জোগাড় করতে তারা নিত্যনতুন কৌশল অববম্বলন করে সাধারণ মানুষকে হয়রান করে৷ এমনই এক কৌশল নিয়ে আজ তারা লোয়াইরপোয়ায় জনতার হাতে উত্তম-মধ্যম খেয়েছে৷ উত্তম-মধ্যম দিয়ে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দিয়েছেন অভিযুক্ত একবাল আহমেদ ও জয়নুল হোসেনকে৷ আগামীকাল তাদের করিমগঞ্জে বিচারবিভাগীয় আদালতে সোপর্দ করা হবে৷


ওসি মালসেম থিক জানান, নেশার টাকা জোগাড় করতে তারা পাথারকান্দির তিনখাল এলাকার আট নম্বর জাতীয় সড়কের পাশে এএস ১০ সি ১৬২০ নম্বরের একটি মিনি ট্রাক নিয়ে ওত পেতে বসে থাকে৷ দুপুর দেড়টা নাগাদ কলকাতা থেকে পণ্য বোঝাই কয়েকটি ট্রাক ওই জাতীয় সড়ক দিয়ে ত্রিপুরা আসছিল৷ পরিকল্পনামাফিক তারা মিনি ট্রাক নিয়ে দুটি লরির পিছু ধাওয়া করে৷ লরিগুলো লোয়াইরপোয়া মোটরস্ট্যান্ডে গিয়ে পৌঁছলে দুই প্রতারক হাতে লাঠিসোঁটা নিয়ে একটি লরির পথ আগলে চালককে বলে, তারা নাকি আসার পথে তাদের (একবাল আহমেদ ও জয়নুল হোসেন) একটি অল্টো গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে এসেছে৷ তাদের ক্ষতিপূরণ বাবদ নয় হাজার টাকা দিতে হবে৷ প্রতারকদের অদ্ভুত দাবি শুনে লরি চালকরা হতভম্ব হয়ে যায়৷ রাস্তায় কোনও গাড়িকে তাদের লরি ধাক্কা মারেনি বলে দুই প্রতারককে বলেন তাঁরা৷ এতে লরি চালকদের ওপর চড়াও হয় একবাল ও জয়নুল৷ লাঠির ঘায়ে ত্রিপুরার এক লরি চালকের মাথা ফেটে যায়৷


ইত্যবসরে স্থানীয় জনগণ জমায়েত হলে দুই প্রতারক তাদের টাকা দাবির কথা জানায়৷ স্থানীয়রা পরামর্শ দিয়ে বলেন, অল্টো-সহ লরি চালকদের পুলিশে সমঝে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে৷ পুলিশের কথা শোনে দুই প্রতারক পালিয়ে যাবার চেষ্টা করে৷ তখন তাদের পাকড়াও করে উত্তম-মধ্যম দিয়ে বাজারিছড়া থানায় সমঝে দেন স্থানীয়রা৷ থানায় পুলিশি জেরায় দুই প্রতারক একবাল আহমেদ ও জয়নুল হোসেন অল্টো ভাঙার অভিযোগ সাজানো এবং মিথ্যা বলে স্বীকার করেছে৷ এদিকে ধৃত একবাল আহমেদ ও জয়নুল হোসেনের বিরুদ্ধে বাজারিছড়া থানায় এফআইআর দায়ের করেছেন ভুক্তভোগী ত্রিপুরার দুই লরি চালক৷


ওসি জানিয়েছেন, অনুরুপ এক মামলায় সম্প্রতি জেল খেটে এসেছে ধৃত একবাল হোসেন৷ তিনি জানান, সর্বনাশা ড্রাগসের কবলে পড়ে বৃহত্তর পাথারকান্দির কতিপয় যুবক বিপথগামী হচ্ছে৷ নেশার টাকা জোগাড় করতে চুরি ডাকাতি রাহজানি প্রতারণার মতো অপরাধজনিত ঘটনার সঙ্গে জড়িত হচ্ছে একাংশ যুব সম্প্রদায়৷ নেশার কবল থেকে যুবসমাজকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সচেতন জনগণকে এগিয়ে আসাতর আহ্বান জানিয়েছেন বাজারিছড়া থানার ওসি বিএন মালসেম থিক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top