News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে ভূমিকম্পে কাপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
Image

গভীর রাতে ভূমিকম্পে কাপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

পোর্ট ব্লেয়ার, ২১ মে (হি.স.) সোমবার গভীর রাতে ভূমিকম্পে কাপল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৷ সোমবার গভীর রাত ২টো ০৪মিনিটি নাগাদ ভূমিকম্প অনুভূত হয়৷ ভূমিকম্পের গভীরে ছিল ১০ কিলোমিটার৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১৷

হতাহতের কোনও খবর নেই৷ ভূমিকম্প অনুভূত হতেই বহু মানুষ বাড়ি ছেড়ে বেরিতে পড়ে৷ কোনও ক্ষয়ক্ষতি না হলেও কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷ গত চার দিনের মধ্যে দুই বার ভূমিকম্প হল আন্দামানে। শুক্রবার গভীর রাতে এই একই মাত্রায় কম্পন অনুভূত হয়েছিল আন্দামানে। ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে এত অল্প সময়ের ব্যবধানে বার দুয়েক কম্পন হওয়ায় খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। পয়লা এপ্রিল ২০টি মাঝারি ধরণের ভূমিকম্প হয় এই দ্বীপপুঞ্জ-এ৷ এমনিতে ভূমিকম্প অঞ্চল বলে খ্যাতি রয়েছে এই দ্বীপপুঞ্জ-এর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top