News Flash

  • Home
  • Uncategorized
  • কাল ভোট গণনা, যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত
Image

কাল ভোট গণনা, যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে ৷৷ লোকসভা নির্বাচনের ভোট গণনা আগামী ২৩শে মে৷ রাজ্যের দুটি আসনে এগিন সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে৷ পশ্চিম ত্রিপুরা আসনে সদর, মোহনপুর ও জিরানিয়া মহকুমার ১৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে উমাকান্ত একাডেমির গণনা কেন্দ্রে৷ এজন্য যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ লোকসভার ৭দফা ভোট গ্রহণ পর্ব গত ১১ এপ্রিল থেকে ১৯মে পর্যন্ত শান্তিপূর্ণভবে অতিবাহিত হওয়ার পর ২৩মে দেশের সবকটি কেন্দ্রের ভোটগণনা একই দিনে শুরু হচ্ছে৷ সকাল ৮টা থেকে গণনা শুরু হবে৷ এবার ইভিএমের পাশাপাশি প্রতিটি লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভার ৫টি করে বুথের ভিভি প্যাট গণনা করা হবে৷

তাতে ফলাফল ঘোষণা রাত পর্যন্ত গুড়িয়ে যেতে পারে৷ রাজনৈতিক দলগুলির বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গণনার কাজ খুবই কঠোর ভাবে করার সিদ্ধান্ত নিয়েছে৷ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গণনা কার্য সম্পন্ন হবে৷ গণনা কেন্দ্রের বাইরেও থাকবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা৷ ত্রিপরার ২টি লোকসভা কেন্দ্রের ভোটগণনাও শুরু হবে ২৩মে৷ পশ্চিম ত্রিপুরা আসনের সদর, জিরানিয়া এবং মোহনপুর মহকুমার মোট ১৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে উমাকান্ত একাডেমিক ভোটগণনা কেন্দ্রে৷ সদরের সহকারী রিটার্নিং অফিসার তথা এসডিএম এবিষয়ে তথ্য দিয়ে জানান, সদর মহকুমার ৮টি বিধানসভা মোহনপুর ও জিরানিয়া মহকুমার ৬টি বিধানসভার ভোট গণনা হবে উমাকান্ত একাডেমির গণনা কেন্দ্রে৷ সকাল ৮টা থেকে গণনার কাজ শুরু হবে৷

এজন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে৷ তিনি জানান, এবার ইভিএম ভোট গণনার পাশাপাশি ভিভিপ্যাট গণনার ব্যবস্থাও করা হয়েছে৷ প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৫টি করে বুথের ভিভিপ্যাট গণনা করা হবে৷ সহকারী রিটার্নিং অফিসার আরও জানান নির্বাচন কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার একটি ট্রায়ালরানও করা হয়৷ সুবিধা নামেএকটি অ্যাপস চালু করেছে নির্বাচন কমিশন৷ এই অ্যাপসের মাধ্যমে যে কোন নাগরিক দেশের যেকোন এলাকার ভোটগণনার গতি প্রকৃতি জানতে পারবেন৷ সেজন্যই আজ নির্বাচন কমিশনের পক্ষে এই ট্রায়ালরান করা হয়৷ গণনা পর্ব অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top