News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল বিএসএফ, পলাতক পাচারকারী
Image

ফের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল বিএসএফ, পলাতক পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ ভারত-বাংলাদেশ সীমান্তে ফের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ৷ কিন্তু, বরাবরের মতোই নেশাসামগ্রী পাচারকারী সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে ৷ বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক সঞ্জীব কুমার এই খবর দিয়ে জানিয়েছেন, সিপাহিজলা জেলার সোনামুড়া সীমান্তে ৯৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে ৷ এগুলোর বাজারমূল্য ৪ লক্ষ ৯৫ হাজার টাকা ৷ তবে, পাচারকারী পালিয়ে গিয়েছে, জানিয়েছেন তিনি৷


বিএসএফ আধিকারিক জানান, সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার আশাবাড়ি বিওপি এলাকা দিয়ে নেশাসামগ্রী পাচার করা হবে, এমন নির্দিষ্ট খবর পাওয়া গিয়েছিল ৷ এর ভিত্তিতে সীমান্তে বিএসএফকে সতর্ক করা হয়েছিল ৷ তিনি জানান, আশাবাড়ি বিওপি-র জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে এ-পাড়ের জঙ্গলে পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করেন ৷ বিএসএফ ওই পাচারকারীদের আত্মসমর্পণের নির্দেশ দেয় ৷ কিন্তু তারা রাতের অন্ধকারের সুযোগে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ৷
সঞ্জীব কুমার জানান, বিএসএফ জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে কয়েকটি প্যাকেটে ভরতি ৯৯০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৷ ওই ইয়াবা ট্যাবলেগুলি কলমছড়া পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ ৷


প্রসঙ্গত, সীমান্তে প্রতিনিয়ত পাচরকারী সামগ্রী আটক করছে বিএসএফ৷ এক্ষেত্রে সাফল্য প্রশংসার যোগ্য হলেও পাচারকারীদের আটক করতে ব্যর্থ হচ্ছে বিএসএফ৷ ফলে, নেশা সামগ্রীর রমরমা থামানো যাচ্ছে না৷ একই সাথে নেশাসামগ্রীর পাচারও বন্ধ করা যাচ্ছে না৷ অবশ্য বিএসএফ ত্রিপুরাকে নেশা-মুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে দৃঢ় সংকল্প নিয়েছে বলে জানিয়েছেন সঞ্জীব কুমার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top