News Flash

  • Home
  • Uncategorized
  • পরবর্তী রণকৌশল ঠিক করতে ২৪ মে বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক করবেন সোনিয়া
Image

পরবর্তী রণকৌশল ঠিক করতে ২৪ মে বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠক করবেন সোনিয়া

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : সপ্তম দফার ভোটগ্রহণ শেষ হতেই বিজেপি বিরোধী দলগুলি জোট করে কেন্দ্রে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। সেই লক্ষ্যে ২৪ মে অবিজেপি আঞ্চলিক দলগুলিকে নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। ২৩ মে বৈঠক হওয়ার কথা থাকলেও পিছিয়ে তা করে দেওয়া হয়েছে ২৪ মে।

বৈঠকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু, এনসিপি, আরজেডি এবং বামপন্থী দলগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও। রাজনৈতিক মহলের মতে বিজেপি-কে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখার রণকৌশল ঠিক করতে এই বৈঠকের ডাক দিয়েছেন সোনিয়া গান্ধী। প্রথমে বৈঠকটি ২৩ মে হওয়ার কথা থাকলেও তার পরিবর্তে ২৪ মে হবে বলে জানা গিয়েছে। ২৩ মে বিভিন্ন রাজনৈতিক দলগুলি গণনায় ব্যস্ত থাকবে বলেই বৈঠকটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ষষ্ঠ দফার ভোটগ্রহণের পর এবং সপ্তম দফার আগে থেকে অবিজেপি দলগুলিকে একত্রিত করার কাজে লেগে পড়েছিলেন টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু। সেই লক্ষ্যে তিনি দিল্লিতে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরি এবং পরে লখনউতে গিয়ে অখিলেশ এবং মায়াতীর সঙ্গে সাক্ষাৎও করেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top