News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা যুবতীর
Image

আইপিএফটি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা যুবতীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ রাজ্যের শাসক জোট শরিক আইপিএফটি-র বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেছেন এক যুবতী৷ তাঁর বিরুদ্ধে মান্দাই থানায় ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ এবং ৪১৭ ধারায় মামলা রুজু হয়েছে৷ ধলাই জেলার রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধনঞ্জয় এই অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি বলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে৷


পশ্চিম জেলার জিরানিয়া মহকুমার মান্দাই এলাকার এক যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সাল থেকে তাঁকে ধর্ষণ করে আসছেন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা৷ তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল৷ তারই ফায়দা নিয়েছেন ধনঞ্জয়, অভিযোগ যুবতীর৷ তাঁর অভিযোগ, এখন ধনঞ্জয় তাঁকে বিয়ে করতে অস্বীকার করছেন৷ এই অভিযোগ তুলে যুবতীটি আজ তাঁর বাড়ির পার্শবর্তী মান্দাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷


জিরানিয়ার এসডিপিও সুমন মজুমদার থানায় অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন, বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের হয়েছে৷ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬/৪১৭ ধারায় মামলা রুজু হয়েছে৷ সাথে তিনি আরও জানান, যেহেতু ঘটনাটি ঘটেছে পশ্চিম জেলার উজান অভয়নগর এলাকায়, তাই একটি জিরো এফআইআর নিয়ে মামলাটি সংশ্লিষ্ট এলাকার অভয়নগর পুলিশ ফাঁড়িতে পাঠানো হবে৷

কারণ ঘটনাস্থলে তদন্ত করবে সংশ্লিষ্ট থানা৷ মেয়েটির বাড়ি মান্দাই এলাকায়৷ তাই মান্দাই থানা জিরো এফআইআর নিয়েছে বলে জানান তিনি৷
এদিকে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে রাইমাভ্যালির বিধায়ক আইপিএফটি-র ধনঞ্জয় ত্রিপুরাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এর পেছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে৷ তিনি আরও বলেন, আগামী তিন চারদিনের মধ্যে উপযুক্ত প্রমাণ-সহ নিজেকে নিদর্োষ প্রমাণিত করবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top