News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাজিলের পানশালায় দুষ্কৃতীদের হামলায় নিহত ১১
Image

ব্রাজিলের পানশালায় দুষ্কৃতীদের হামলায় নিহত ১১

রিও ডি জেনিরো, ২০ মে (হি.স.) : পানশালা ঢুকে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি। নিহত ১১। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্রাজিলের বেলেম শহরে। নিহতদের মধ্যে ছয়জন মহিলা রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পাশাপাশি গুরুতর জখম এক।

স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে রবিবার স্থানীয় সময় দুপুর ৩টে ৩০মিনিট নাগাদ ব্রাজিলের পারা রাজ্যের বেলেম শহরের একটি পানশালায় অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। পানশালার ভেতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকা। এরপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি সাত জন দুষ্কৃতী মিলে এই হামলা চালিয়েছিল। মোবাইল ফোনের ফুটেজে দেখা গিয়েছে যে চারিদিকের মৃতদেহ পড়ে রয়েহে। চাপ চাপ রক্তে পানশালার মেঝের রঙ লাল হয়ে উঠেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কি কারণে এই হামলা তা এখনও বোঝা যাচ্ছে। তবে এই পানশালাটি মাদক কারবারিদের আখড়া ছিল বলে জানা গিয়েছে। এর সঙ্গে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top