News Flash

  • Home
  • Uncategorized
  • বুথফেরত সমীক্ষা কোনও চূড়ান্ত রায় নয়, দলীয় কর্মীদের উদ্দেশ্যে জানালেন নীতিন গড়করি
Image

বুথফেরত সমীক্ষা কোনও চূড়ান্ত রায় নয়, দলীয় কর্মীদের উদ্দেশ্যে জানালেন নীতিন গড়করি

নাগপুর, ২০ মে (হি.স.) : বুথফেরত সমীক্ষা কোনও চূড়ান্ত রায় নয়৷ তাই এখনই জয়ের জোয়ারে গা ভাসাতে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি৷ বুথফেরত সমীক্ষাগুলিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির ফের ক্ষমতায় ফেরার আভাস পাওয়া যাচ্ছে৷ কোথাও কোথাও শুরু হয়ে গিয়েছে আগাম জয়ের উৎসব৷ 

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়োপিকের পোস্টার লঞ্চ করতে আসেন নীতিন গড়করি৷ আগামী ২৪মে মুক্তি পাবে বিবেক ওবেরয় অভিনীত মোদী বায়োপিক৷ তার ঠিক একদিন আগে ভোটের ফল ঘোষণা৷ সেখানে কেন্দ্রীয় মন্ত্রী জানান, বুথফেরত সমীক্ষা কিন্তু চূড়ান্ত রায় নয়৷ তবে রায়ের আভাস পাওয়া যায়৷ সাধারণত এক্সিট পোলে যা আভাস দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে ফল তাই বের হয়৷ 

গতকাল সাতদফার মহারণ শেষ হওয়ার পরই বুথফেরত সমীক্ষার ফল আসতে শুরু করে৷ সব সমীক্ষাতে বিজেপিকে সরকার গঠনের জন্য এগিয়ে রাখা হয়েছে৷ সমীক্ষায় দাবি, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপিই ক্ষমতায় আসছে৷ কেউ কেউ তো গেরুয়া শিবিরকে ৩০০র বেশি আসন দিয়ে দিয়েছে৷ বিজেপির জয় নিয়ে নিশ্চিত ছিলেন নীতিন গড়করিও৷ বহুবার সেই কথা বলেছেনও৷

আরও একবার সেই কথা মনে করিয়ে তিনি জানান, দেশের মানুষ আবারও বিজেপির প্রতি সমর্থন জানিয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গত পাঁচ বছরে যে কাজ করেছে তাতে আস্থা প্রকাশ করেছে জনতা৷ এক্সিট পোল সেই আভাসই দিচ্ছে৷ নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন মোদীই৷ তাঁর নেতৃত্বেই বিজেপি এই লড়াই লড়েছে৷

কেন্দ্রীয় মন্ত্রীর আরও দাবি, গতবার মহারাষ্ট্রে বিজেপি যে কটি আসনে জয় পেয়েছিল এবারও সেই আসনগুলি পাবে তারা৷ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৪৮টির মধ্যে বিজেপি পায় ২৩টি আসন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top