News Flash

  • Home
  • Uncategorized
  • শহরে জয় দত্ত হত্যাকান্ডে জড়িত দুই যবককে জালে তুলল পুলিশ
Image

শহরে জয় দত্ত হত্যাকান্ডে জড়িত দুই যবককে জালে তুলল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ রাজধানী আগরতলা শহরের নেতাজী চৌমুহনী এলাকার মাধ্যমিক পরীক্ষার্থী জয় দত্ত হত্যাকাণ্ডে জড়িত ২ যুবককে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তারা হল জয়দীপ পাল ও সাগ্ণিক রায়৷ অপর দুই অভিযুক্ত পলাতক৷ আটক দুইজনকে রবিবার আদালতে সোপর্দ করা হয়৷ পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে৷ ইতিমধ্যেই পুলিশ হত্যাকাণ্ডের ক্লু খোঁজে পেয়েছে বলে ইঙ্গিত মিলেছে৷ সেই পথ ধরেই তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ উল্লেখ্য গত ২২ মার্চ আচমকা নিখোঁজ হয় নেতাজি চৌমুহনী এলাকার জয় দত্ত নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী৷

২৩মার্চ কলেজ টিলা লেইক থেকে নিখোঁজ পরীক্ষার্থীর পচাগলা মৃত দেহ উদ্ধার হয়েছিল৷ এই হত্যাকাণ্ডে তারই সহপাটীরা জড়িত রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়৷ কিন্তু দীর্ঘ তালবাহানা করে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছিল না৷ শেষ পর্যন্ত নিহত মাধ্যমিক পরীক্ষার্থী জয় দত্তের মা বাবা ও আত্মীয় পরিজনরা সম্প্রতি পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের দ্বারস্ত হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান৷ তার পরেই নড়ে চড়ে বসে পুলিশ৷ শনিবার রাতে দুজনকে আটক করার পর এই মামলার আসল রহস্য উদঘাটনের পথ কিছুটা হলেও প্রশস্ত হয়েছে৷ অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ রোমহর্ষক এই হত্যা মামলা ঘিরে নেতাজী চৌমুহনী এলাকার জনগণও ক্ষোভে ফুঁসছেন৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top