News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে মহিলা কংগ্রেসের বিক্ষোভের প্রতিবাদে মিছিল মহিলা মোর্চার
Image

মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে মহিলা কংগ্রেসের বিক্ষোভের প্রতিবাদে মিছিল মহিলা মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ অনুমতি ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে প্রদেশ মহিলা কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শনে ক্ষুব্ধ বিজেপি৷ কারণ, মধুপুরে গৃহবধূ খুনের ঘটনায় আসামীকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছে৷ দেশের খবর না রেখে আন্দোলনে নেমে বিরোধী হিসেবে প্রদেশ মহিলা কংগ্রেস কলঙ্কিত অধ্যায়ের রচনা করেছে বলে কটাক্ষ করেন ত্রিপুরা বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতীমা ভৌমিক৷ আজ দুপুরে আগরতলায় প্রদেশ মহিলা কংগ্রেসের বিনা কারণে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শনের বিজেপি মহিলা মোর্চা বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷


এদিন মিছিল শুরু হওয়ার আগে প্রতিমা ভৌমিক বলেন, গণতন্ত্রে বিরোধীদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ বিরোধীরা গঠনমূলক আলোচনা করবেন, গণতন্ত্রে সেটাই কাম্য৷ কিন্তু, ত্রিপুরায় এখন বিরোধীদের নেতিবাচক মনোভাব প্রায় সময় ফুটে উঠছে৷
প্রতিমা ভৌমিকের কথায়, মধুপুরে গৃহবধু খুনের ঘটনায় আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ অথচ, মহিলা কংগ্রেসের সদস্যারা এই খবর সম্পর্কে অবগত নন৷ তাই, বিনা কারণে এবং বিনা অনুমতিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছে৷ তিনি কটাক্ষ করে বলেন, দেশের খবর রাখেননা, তারাই আজ সরকারের বিরোধীতায় ময়দানে নেমেছে৷


প্রতিমা ভৌমিক বলেন, সরকারের সমালোচনা হোক, তাতে কোন আপত্তি নেই৷ কিন্তু, দেখা যাচ্ছে গঠনমূলক সমালোচনার বদলে নেতিবাচক আলোচনাই বেশি হচ্ছে৷ তাঁর কথায়, পূর্বতন সরকারের আমলে নারীদের উপর কোন অত্যাচার হলে কিংবা খুনের ঘটনা ঘটলে মামলা নথিভুক্ত হতে ৭ থেকে ১০ দিন সময় লাগত৷ কিন্তু, এখন অপরাধের ঘটনায় খুবই অল্প সময়ের মধ্যে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে পুলিশ৷ এই পরিবর্তন বিরোধীরা চোখে দেখছেন, ক্ষোভের সুরে বলেন তিনি৷
তাঁর বক্তব্য, বিরোধীরা বিভ্রান্তি ছড়ানোর জন্যই এধরনের হটকারিতা করছেন৷ রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত শুরু করেছে৷ কিন্তু, তাতে কোন লাভ হবে না, তা বিরোধীরা ভাবতে পারছেন না৷ তাঁর দাবি, ত্রিপুরার জনগণ বিজেপির সাথে রয়েছেন৷ তাঁরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ভালভাবে চেনেন৷ তাই বিরোধীদের চক্রান্তে রাজ্যবাসী পা দেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস, বলেন প্রতিমা ভৌমিক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top