News Flash

  • Home
  • Uncategorized
  • একই রাতে পৃথক স্থানে বিধবংসী অগ্ণিকাণ্ড, আহত দুই, প্রচুর ক্ষয়ক্ষতি
Image

একই রাতে পৃথক স্থানে বিধবংসী অগ্ণিকাণ্ড, আহত দুই, প্রচুর ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ একই রাতে ত্রিপুরার উদয়পুর ও তেলিয়ামুড়ায় বিধবংসী অগ্ণিকাণ্ডে দুই ব্যক্তি আহত হওয়ার পাশাপাশি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷পুলিশ জানিয়েছে, গত রাতে গোমতি জেলার উদয়পুর চন্দ্রপুর কলোনিতে অবস্থিত সাধন ধরের ইটভাট্টায় শ্রমিক শেডে আগুন লাগে ৷ তাতে ২৭টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ ঘুমন্ত অবস্থায় এক শ্রমিক অগ্ণিদগ্দ হয়েছেন ৷ এছাড়াও আগুন নেভাতে গিয়ে স্থানীয় এক যুবক অগ্ণিদগ্দ হয়েছেন ৷ তাদের দুজনকে গোমতি জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ইটভাট্টার এক শ্রমিক জানিয়েছেন, রাত আনুমানিক বারোটায় হঠাৎ ইটভাট্টার শ্রমিক শেডে আগুন লাগে৷ তা দেখতে পেয়ে ইটভাট্টার শ্রমিক-সহ অন্য কর্মীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন ৷ খবর দেওয়া হয় উদয়পুর দমকল বাহিনীকে ৷

খবর পেয়ে উদয়পুর থেকে দমকলের তিনটি ইঞ্জিন এবং পরবর্তী সময়ে কাঁকড়াবন থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে ৷
এদিকে, ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন বিকাশ মুণ্ডা নামের এক শ্রমিক ৷ তিনি অগ্ণিদগ্দ হয়েছেন ৷ তাছাড়া পার্শবর্তী এলাকার এক যুবক আগুন নেভাতে এসে অগ্ণিদগ্দ হন ৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, আগুন লাগার সূত্র এখনও জানা যায়নি ৷ এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷


অন্যদিকে, একই রাতে খোয়াই জেলার তেলিয়ামুড়ায় খুচরো সবজি বাজারে অগ্ণিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তেলিয়ামুড়া ব্যবসায়িক সমিতির সম্পাদক জানিয়েছেন, গতরাতে আনুমানিক দেড়টা নাগাদ খুচরো সবজি বাজারের দ্বিতলে আগুন লাগে ৷ সেখানে স্থায়ী দোকান রয়েছে ৪২টি এবং অস্থায়ী দোকান ছয়টি৷ সব দোকানেই কাপড় বিক্রি করা হয় ৷ তিনি জানান, সমস্ত কাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷
সমিতির সম্পাদকের কথায়, হঠাৎ স্থানীয় মানুষ লক্ষ্য করেন ওই সবজি বাজারের দ্বিতলে প্রচণ্ড ধুয়ো বের হচ্ছে ৷ মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে ৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে তিনটি এবং কল্যাণপুর থেকে একটি দমকলের ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ কিন্তু আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে তা নিয়ন্ত্রণে আনতে প্রায় তিন ঘণ্টা সময় লেগে গিয়েছে ৷ ততক্ষণে ৪৮টি দোকানের সমস্ত কাপড় পুড়ে ছাই হয়ে যায় ৷ তিনি বলেন, অনুমান করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত আড়াই কোটি টাকা হবে ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top