News Flash

  • Home
  • Uncategorized
  • কেদারনাথের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে, পুনরায় উন্নয়নের জন্য গৃহীত হয়েছে মাস্টার-প্ল্যান : আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
Image

কেদারনাথের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক রয়েছে, পুনরায় উন্নয়নের জন্য গৃহীত হয়েছে মাস্টার-প্ল্যান : আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

কেদারনাথ, ১৯ মে (হি.স.): শরীর মোড়া বিশেষ ধরণের পাহাড়ি পোশাকে, মাথায় হিমাচলি টুপি। গেরুয়া কোমরবন্ধ। এভাবেই শনিবার কেদারনাথ মন্দিরে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মন্দিরে পূজার্চনা সেরে চড়াই ভেঙে এক গুহায় প্রধানমন্ত্রী ধ্যানে বসেন। সন্ধের আগে ধ্যানভঙ্গ হয় মোদীর। গুহা থেকে বেরিয়ে কেদারনাথের আরতি দেখেন।

শনিবার রাতে গুহাতেই কাটান প্রধানমন্ত্রী। এরপর রবিবার সকালে ফের একবার কেদারনাথ মন্দিরে এলেন প্রধানমন্ত্রী। এদিনই বদ্রীনাথ দর্শনে যাবেন প্রধানমন্ত্রী। তার আগে আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রী জানালেন, ‘কেদারনাথ মন্দিরের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে আমার। ২০১৩ সালের প্রাকৃতিক দুর্যোগের পর, কেদারনাথের উন্নয়নের জন্য আমরা মাস্টার-প্ল্যান করেছি।

‘ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, ‘আমার ভীষণ সৌভাগ্য যে, গত কয়েক বছর ধরে আধ্যাত্মিক চেতনার ভূমিতে আসতে পারছি। এখানে প্রকৃতি, আবহাওয়া এবং পর্যটনই আমার উন্নয়ন মিশন।’ কেদারনাথ মন্দির দর্শন শেষে এবার বদ্রীনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top