News Flash

  • Home
  • Uncategorized
  • অবিজেপি জোটকে শক্তিশালী করার লক্ষ্যে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক চন্দ্রবাবুর
Image

অবিজেপি জোটকে শক্তিশালী করার লক্ষ্যে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক চন্দ্রবাবুর

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.) :  সপ্তম দফার ভোটগ্রহণের আগে শনিবার দিল্লিতে এসে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন টিডিপি সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এ চন্দ্রবাবু নাইডু। পাশাপাশি এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, লোকতান্ত্রিক জনতা দল শরদ যাদবের সঙ্গে দেখা করেন টিডিপি সুপ্রিমো। 

এদিন রাহুল গান্ধীর বাসভবনের গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এন চন্দ্রবাবু নাইডু। কেন্দ্রে রাজনৈতিক পালাবদলের আশঙ্কা প্রকাশ করে চন্দ্রবাবুর এই উদ্যোগ বলে মনে করছে দেশের রাজনৈতিক মহল। অবিজেপি জোটগুলিকে সঙ্ঘবদ্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন টিডিপি সুপ্রিম। এদিন সিপিআই নেতা এস সুধাকর রেড্ডির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। লোকসভা নির্বাচনের আগে কলকাতা ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজেপি বিরোধী জনসভায় অংশ নেন তিনি। এমনকি অন্ধ্রপ্রদেশে নির্বাচনী প্রচারেও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এনে জোটের ঐক্যবদ্ধতাকে আরও সুদৃঢ় করেন চন্দ্রবাবু। সপা এবং বিএসপি সুপ্রিমোদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top