News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে জাতীয় নাগরিক পঞ্জী চালু করার দাবি মনোজের
Image

দিল্লিতে জাতীয় নাগরিক পঞ্জী চালু করার দাবি মনোজের

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.) : দিল্লিতে জাতীয় নাগরিক পঞ্জী চালু করার দাবি তুললেন দিল্লির রাজ্য বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি। 

রাজধানী দিল্লিতে বেশির অপরাধমূলক ঘটনার পেছনে রোহিঙ্গাদের হাত রয়েছে বলে দাবি করে শনিবার মনোজ তিওয়ারি বলেন, রোহিঙ্গাদের কাছে খুন, মারামারি, অপরাধমূলক কাজে লিপ্ত থাকাটা রোজগারের বিষয়। দিল্লিতে জাতীয় নাগরিক পঞ্জী কার্যকর করে এই সকল রোহিঙ্গাদের চিহ্নিত করে ছুড়ে ফেলাটা প্রয়োজন। আর তখনই শহরবাসী নিরাপদে থাকতে পারবে। 

এদিন নিহত ধ্রুবরাজ তেয়াগি পরিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন মনোজ তিওয়ারি। নিহত ব্যক্তির পরিবারবর্গের কাছে নিজের সমবেদনা ব্যক্ত করেন রাজ্য বিজেপি সভাপতি। রবিবার রাতে দিল্লির মোতি নগরের বাসিন্দা ধ্রুবরাজ তেয়াগি এবং তাঁর ছেলের উপর চড়াও কয়েক জন অজ্ঞত পরিচয় দুষ্কতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ধ্রুবরাজের। তার ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মনোজ তিওয়ারি দাবি করেছেন যারা হামলা চালিয়েছিল তারা বাংলা ভাষী লোক, এদের সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক রয়েছে বলে মনে করেন তিনি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top