News Flash

  • Home
  • Uncategorized
  • ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য গুচ্ছ স্কলারশিপ
Image

ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য গুচ্ছ স্কলারশিপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ রাজ্যের ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে৷ কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থানুকুল্যে ওবিসি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, মাধ্যমিকের পূর্বে পাঁচ বছরের জন্য ৩ লক্ষ ৩৯ হাজার ৩৩২ জন ছাত্রছাত্রীকে ২৯ কোটি ৯৭ লক্ষ ২২ হাজার টাকা স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এছাড়াও একশ শতাংশ কেন্দ্রীয় খাতে আরও ১ লক্ষ ৫ হাজার ২৩১ জন ছাত্রছাত্রীকে মাধ্যমিক পূর্ব স্কলারশিপ হিসেবে ১২৯ কোটি টাকা খরচ করা হবে৷


জানা গেছে রাজ্য সরকার ৬২২ জন ওবিসিভুক্ত ছাত্রছাত্রীকে বিএড কোর্সের জন্য ৬ কোটি ৭৩ লক্ষ ৬৩ হাজার টাকা এবং ৩১০ জন ছাত্রছাত্রীকে ডিএলএড কোর্সের জন্য ৩ কোটি ৩৮ লক্ষ ৪০ হাজার টাকা খরচ করবে৷ শিক্ষা দপ্তরের আধিকারীকের কথায় সব মিলিয়ে ৪ লক্ষ ৪৫ হাজার ৪৩০ জন ছেলেমেয়ে উপকৃত হবে৷ তাতে মোট খরচ হবে ১৬৯ কোটি ৯ লক্ষ ২৫ হাজার টাকা৷


ওই আধিকারীক জানিয়েছেন, ২০১৮-১৯ অর্থ বছরে ৬০ জন ছেলেমেয়েকে বিএড কোর্সের জন্য ৬৩ লক্ষ ৬০ হাজার এবং ৪০ জন ছেলেমেয়েকে ডিএলএড কোর্সের জন্য ৪৮ লক্ষ ৪০ হাজার টাকা খরচ হয়েছে৷ তাছাড়াও যেসমস্ত ছাত্রছাত্রী নিজের উদ্যোগে বিএড কোর্স করতে গেছেন এমন ৯০০ জনকে যাদের পরিবারে বাৎসরিক আয় দেড় লক্ষ টাকার নিচে তাদেরকে জনপ্রতি ৩৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হচ্ছে৷ তাতে ৩ কোটি ১৫ লক্ষ টাকা খরচ হয়েছে৷ এছাড়া ৭০০ ছেলেমেয়েকে ডিএলএড কোর্সের জন্য ৩২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে৷ এছাড়াও যাদের পরিবারে বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার নিচে এমন ৫৮ হাজার ৩৩২জন ছেলেমেয়েকে মাধ্যমিক পূর্ব স্কলারশিপ হিসেবে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে৷ মূলতঃ বিটেক, এমটেক, এমবিএ, বিবিএ, বিসিএ, জিএনএম, বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল শিক্ষার জন্য এই সাহায্য করছে রাজ্য সরকার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top