News Flash

  • Home
  • Uncategorized
  • ৩.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের চামোলি, কাঁপল নিকোবর দ্বীপপুঞ্জও
Image

৩.৮ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের চামোলি, কাঁপল নিকোবর দ্বীপপুঞ্জও

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): গভীর রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের চামোলি জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৮। গভীর রাতে অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছে, শুক্রবার গভীর রাত ০১.০৮ মিনিট নাগাদ ৩.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় উত্তরাখণ্ডের চামোলি জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩০.৫ ডিগ্রি উত্তর ল্যাটিটুড এবং ৭৯.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। মৃদু ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। 

অন্যদিকে, কয়েক ঘন্টার ব্যবধানে পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল নিকোবর দ্বীপপুঞ্জ। প্রথমে শুক্রবার রাত ০৯.৫১ মিনিট নাগাদ ৪.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় নিকোবর দ্বীপপুঞ্জে। এরপর ১১.৫৯ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় নিকোবর দ্বীপপুঞ্জে। এখানেই শেষ নয়, গভীর রাত ১২.৩৫ মিনিট নাগাদ ৪.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় নিকোবর দ্বীপপুঞ্জে। পৃথক তিনবার ভূকম্পন সত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top