News Flash

  • Home
  • Uncategorized
  • লখনউ-আগ্রা এক্সপ্রেসেওয়েতে ট্রাক্টর-ট্রলিতে ধাক্কা বাসের : মৃত্যু ৫ জনের, আহত কমপক্ষে ৩০
Image

লখনউ-আগ্রা এক্সপ্রেসেওয়েতে ট্রাক্টর-ট্রলিতে ধাক্কা বাসের : মৃত্যু ৫ জনের, আহত কমপক্ষে ৩০

উন্নাও (উত্তর প্রদেশ), ১৮ মে (হি.স.): উত্তর প্রদেশের উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসেওয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর-ট্রলিতে ধাক্কা মারল বেপরোয়া একটি যাত্রীবোঝাই বাস। শনিবার সকালের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও অন্ততপক্ষে ৩০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে লখনউ-আগ্রা এক্সপ্রেসেওয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর-ট্রলিতে ধাক্কা মারে বেপরোয়া একটি যাত্রীবোঝাই বাস। জোরালো সংঘর্ষের ট্রাক্টর-ট্রলি এবং বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও অন্ততপক্ষে ৩০ জন যাত্রীকে কমবেশি আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, আহত যাত্রীদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top