News Flash

  • Home
  • Uncategorized
  • ভূগর্ভ থেকে অগ্ণ্যুৎপাত, কারণ অনুসন্ধান শুরু হয়েছে
Image

ভূগর্ভ থেকে অগ্ণ্যুৎপাত, কারণ অনুসন্ধান শুরু হয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে ৷৷ ত্রিপুরার পশ্চিম জেলার মধুবনের ঝড়ঝড়িয়াতে ভূগর্ভ থেকে অগ্ণ্যুৎপাতের ঘটনায় তত্ত্ব খঁুজে বের করতে নেমেছে বিজ্ঞান পর্ষদ এবং ত্রিপুরা মহাকাশ গবেষণা পর্ষদ৷ আজ অগ্ণ্যুৎপাতের স্থানটি খনন করে যে ধরনের উপকরণ উদ্ধার হয়েছে, তাতে নানা বিষয়ে সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ভূতত্ত্ববিদ অভিষেক চৌধুরী৷ এই অগ্ণ্যুৎপাতের সাথে সাব সার্ভিস আগ্ণেয়গিরির মিল খঁুজে পাওয়া যেতে পারে বলেও তিনি অনুমান করছেন৷

আজ অভিষেকবাবু জানিয়েছেন, গতকালের ঘটনার পর এই স্থানে কোন ধূয়া নির্গমন বা অগ্ণ্যুৎপাতের মতো ঘটনা ঘটেনি৷ কিন্তু, স্থানটি প্রচন্ড গরম হয়ে রয়েছে৷ তাঁর কথায়, ভূগর্ভে তাপমাত্রা ওই সময় অন্তত ১০০০ ডিগ্রি সেলসিয়াস ছিল, তাই প্রচন্ড তাপে ভূগর্ভে বিভিন্ন পদার্থ পুড়ে গিয়েছে৷ তিনি জানান, আজ ওই স্থানে চার ফিট খনন করা হয়েছে৷ তাতে, বিভিন্ন পদার্থ উদ্ধার হচ্ছে৷ বেশিরভাগই মাটির পদার্থ হলেও এর একটা অংশ লৌহ ধাতুর মতো শক্ত৷ ফলে, ওই স্থানের মাটির সাথে ভূগর্ভে উদ্ধার হওয়া পদার্থগুলি পরীক্ষা নিরিক্ষার পর কোথায় বৈসাদৃশ্য রয়েছে তা পাওয়া যাবে৷ তাঁর কথায়, তখনই অগ্ণ্যুৎপাতের প্রকৃত কারণ বলা সম্ভব হবে৷

অভিষেকবাবু বলেন, অনেক কারণে ওই অগ্ণ্যুৎপাত হতে পারে৷ তাঁর কথায়, অনেক সময় থার্মাল এনার্জি মাটি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে৷ ওই সময় এধরনের ঘটনা ঘটে থাকে৷ তবে, সাব সার্ভিস আগ্ণেয়গিরির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ তাঁর দাবি, ভূগর্ভে পাওয়া সমস্ত পদার্থ, মাটি ইত্যাদির পরীক্ষা করার পরই এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ তিনি বলেন, সাব্রুমের বৈষ্ণবপুরের ঘটনার সাথে এই অগ্ণ্যুৎপাতের মিল খুজে পাওয়া যায়নি৷ তাই, বিষদে পরীক্ষা করার পরই ভূগর্ভে কি ধরনের গতিবিধি চলছে তার অনুমান মিলবে৷

এদিন, অগ্ণ্যুৎপাতের কারন অনুসন্ধানে অন্যান্যদের মধ্যে ছিলেন গবেষণা আধিকারিক দীপায়ণ ঘোষ এবং বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার নটরাজ দত্ত৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top