News Flash

  • Home
  • Uncategorized
  • মধুবনে মাটি ফুঁড়ে অগ্ণ্যুৎপাত পরিস্থিতি নিয়ন্ত্রণে, চাঞ্চল্য
Image

মধুবনে মাটি ফুঁড়ে অগ্ণ্যুৎপাত পরিস্থিতি নিয়ন্ত্রণে, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ মাটির নীচ থেকে ধুঁয়ো নির্গমণের কিছুক্ষণের মধ্যেই আগুন বের হতে দেখে আমতলি থানাধীন মধুবনে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ওএনজিসি, বিদ্যুৎ দফতর, পুলিশ ও দমকল বাহিনীকে৷ দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও, এই ঘটনার প্রকৃত রহস্য নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ তাতে স্থানীয় জনমনে আতঙ্ক রয়ে গিয়েছে৷আজ সকাল সাড়ে আটটা নাগাদ ত্রিপুরার পশ্চিম জেলার আমতলি থানাধীন মধুবনের কাঠাতলির ঝড়ঝড়ি এলাকায় একটি বিদ্যুতের খুঁটির পাশে মাটির নীচ থেকে ধুঁয়ো বের হতে দেখেন স্থানীয় জনগণ৷ কিছুক্ষণের মধ্যেই ওই বিদ্যুতের খুঁটির চারপাশে অগ্ণ্যুৎপাত শুরু হয়ে যায়৷ স্থানীয় জনগণ তখন বিদ্যুতের গ্যাং ফেলে দিয়ে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেন৷ পাশাপাশি, স্থানীয় ওএনজিসি কর্তৃপক্ষ, বিদ্যুৎ দফতর, পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়৷খবর পেয়ে সকলেই ছুটে আসেন৷ সকাল ৯-টা থেকে দুপুর ২-টা পর্যন্ত টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷


স্থানীয় জনগণের বক্তব্য, দমকল বাহিনী জল ছুঁড়তেই আগুন প্রায় নিভে যায়, কিন্তু কোনওভাবেই ধুঁয়ো বেরোনো বন্ধ হচ্ছিল না৷ ওএনজিসি কর্তৃপক্ষও অনেক চেষ্টা করেন৷ বেলা ২-টা নাগাদ ওই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে৷ তবে স্থানটি প্রচণ্ড গরম হয়ে রয়েছে৷ আগুন নিভলেও, তাপ এখনও কমেনি৷ ফলে ওই স্থানে হাত দেওয়া সম্ভব হচ্ছে না৷ এ-বিষয়ে খোঁজ নিয়ে জানা গিয়েছে, লাভা ধরনের ধুঁয়ো বের হচ্ছিল ওই স্থান থেকে৷ ওএনজিসি-র স্থানীয় আধিকারিক জানিয়েছেন, মাটি পরীক্ষা করে দেখা হয়েছে৷ ওখানে কোনও গ্যাস পাওয়া যায়নি৷ তবে ধুঁয়ো এবং আগুন বের হওয়ার প্রকৃত কারণ জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে৷ এখনই কিছু বলা সম্ভব নয়৷আমতলি থানার পুলিশ জানিয়েছে, মাটির ধুঁয়ো এবং আগুন বের হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই৷

দমকল বাহিনীর সহযোগতিায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ তবে ধুঁয়ো এবং আগুন কেন বের হচ্ছিল সে বিষয়ে আপাতত কোনও ধারণা নেই বলে পুলিশ জানিয়েছে৷প্রসঙ্গত, ইতিপূর্বেও ত্রিপুরায় মাটির নীচ থেকে ধুঁয়ো এবং গরম তরল জাতীয় পদার্থ বের হওয়ার ঘটনা ঘটেছে৷ দক্ষিণ জেলার সাব্রুমে একই ধরনের ঘটনা ঘটেছিল৷ এর প্রকৃত কারণ এখনও বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেননি৷ একেক সময় একেক ব্যাখ্যা দেওয়া হয়েছে৷ ফলে, এ-ধরনের ঘটনা এখনও রহস্যজনক রয়ে গিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top