News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর জেলা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন বিকল
Image

উত্তর জেলা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন বিকল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ উত্তর জেলার একমাত্র সিটি স্ক্যান মেশিন রয়েছে জেলা হাসপাতালে৷ প্রায় কয়েক লক্ষ লোকের একমাত্র ভরসা এই মেশিনটি৷ কিন্তু, প্রায় এক সপ্তাহ হয়ে গেল এই মেশিনটি বিকল হয়ে পড়েছে৷ অথচ প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে৷ এমন একটা সময় ছিল কোন অস্তিরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ছিল না৷ এখন চিকিৎসক রয়েছে অথচ মেশিন নষ্ট৷ এক বিশাল হয়রানির শিকার উত্তর জেলার সাধারণ মানুষ৷

বিভিন্ন ক্ষেত্রেই রোগীর জন্য স্ক্যান রিপোর্ট অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে৷ এর রিপোর্ট ছাড়া চিকিৎসকরা কিভাবে রোগীর চিকিৎসার অগ্রগতি হবে তা নির্ণয় করতে পারছে না৷ দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল সুপার শির্শেন্দু চাকমার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, এই মেশিন কবে নাগাদ ঠিক করা সম্ভব হবে তা তিনি জানেন না৷ এই ব্যাপারে সাধারণ জনগণ স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top