News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি, খসড়া তালিকা প্রকাশ ২০শে
Image

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি, খসড়া তালিকা প্রকাশ ২০শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ লোকসভা ভোট সমাপ্ত হওয়ার আগেই ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েতের ভোট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ পঞ্চায়েত নির্বাচনে ভোটকেন্দ্রের বিজ্ঞপ্তি জারি হয়েছে আজ ৷ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনার জি কামেশ্বর রায় এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ২০ মে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশিত হবে ৷ ২৭ মে-র মধ্যে ওই ভোট কেন্দ্রগুলি সম্পর্কে দাবি-আপত্তি জানাতে হবে ৷ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি কোনও দাবি-আপত্তি থাকে তা-হলে রাজনৈতিক দলগুলিকে নিয়ে ২৮ মে দাবি-আপত্তি নিষ্পত্তি করতে হবে৷

৩১ মে ভোট কেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হবে ৷ এই বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট, লোকসভা নির্বাচন সমাপ্ত হতেই ত্রিপুরা তৈরি হবে আরও একটি নির্বাচনের মুখোমুখি হওয়ার জন্য৷নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চায়েত দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, জুনের দ্বিতীয় সপ্তাহে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে৷ ওই আধিকারিকের কথায়, যেহেতু ২০ মে পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ হবে, তাই জুনের প্রথম সপ্তাহে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তাঁর মতে, জুনের প্রথম সপ্তাহেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য প্রস্তুতি চলছে জোরকদমে৷

আধিকারিকটি জানিয়েছেন, জুলাইয়ের প্রথম সপ্তাহে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে৷ তিনি জানান, আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top