News Flash

  • Home
  • Uncategorized
  • মমতার ছবি বিতর্ক : শর্তসাপেক্ষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মা
Image

মমতার ছবি বিতর্ক : শর্তসাপেক্ষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মা

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিতর্কে সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন বিজেপির তরুণী নেত্রী প্রিয়াঙ্কা শর্মা| মুখ্যমন্ত্রীর ছবি বিতর্কে লিখিতভাবে ক্ষমা চাওয়ার পরই প্রিয়াঙ্কা শর্মাকে শর্তসাপেক্ষে জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট| সর্বোচ্চ আদালতে শর্তসাপেক্ষে মেয়ে জামিন পাওয়ার পর খুশি ব্যক্ত করেছেন প্রিয়াঙ্কার মা রাজকুমারী শর্মা| রাজকুমারীদেবী জানিয়েছেন, ‘আমি কতটা খুশি হয়েছি, তা বলে বোঝাতে পারব না| মেয়ে ফিরে আসুক এই অপেক্ষায় আছি|’ মঙ্গলবার শর্তসাপেক্ষে জামিন পাওয়ার পরই মুক্তি দেওয়া হয়েছে বিজেপির তরুণী নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে|

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করার অভিযোগে গত শুক্রবার গ্রেফতার করা হয় বিজেপির তরুণী নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে| এরপর প্রিয়াঙ্কাকে হাওড়া জেলা আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক| প্রিয়াঙ্কা শর্মা নামে ওই তরুণী হাওড়ায় বিজেপির মহিলা মোর্চার আহ্বায়ক| জামিনের আবেদন জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রিয়াঙ্কা শর্মা| প্রিয়াঙ্কার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টে শুরু হয় শুনানি| প্রিয়াঙ্কার হয়ে সর্বোচ্চ আদালতে সওয়াল করেন আইনজীবী এন কে কৌল| তিনি সর্বোচ্চ আদালতে আবেদন জানান, ‘প্রিয়াঙ্কাকে জামিন প্রদান করা হোক|’ এরপর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘আমরা জামিন প্রদান করতেই পারি, তবে তাঁকে ক্ষমা চাইতে হবে|’ শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণের পরই প্রিয়াঙ্কা লিখিতভাবে ক্ষমা চান, তখনই বিজেপির তরুণী নেত্রী শর্তসাপেক্ষে জামিন প্রদান করেছে সুপ্রিম কোর্ট| এদিন প্রিয়াঙ্কা জামিনে মুক্তি পাওয়ার পরই তাঁর মা রাজকুমারী শর্মা জানিয়েছেন, ‘আমি ভীষণ খুশি|’ যদিও, প্রিয়াঙ্কার মায়ের বক্তব্য, ‘আমার মেয়েকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top