News Flash

  • Home
  • Uncategorized
  • দামছড়ায় চিকৎসক ও কচুছড়ায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

দামছড়ায় চিকৎসক ও কচুছড়ায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ দামছড়া প্রাথমিক হাসপাতালের এক চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ এ ঘটনায় এলাকা এবং সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনা বিবরণে জানা গেছে, রবিবার সকালে নিজের ঘরে ডা. সন্দীপন রায় নামের ওই চিকিৎসকের গলায় ফাঁস জড়িয়ে ঝুলন্ত মৃতদেহ দেখেন হাসপাতালের কর্মাচারীরা৷ তাঁর খবর দেন পুলিশে৷ পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে ডা. সন্দীপন রায়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত নয়৷ তাই এ ব্যাপারে কোনও তথ্য দিতে পরেননি তদন্তকারী অফিসার৷ ঘটনাটি খুন না আত্মহত্যা, তা ময়না তদন্তের রিপোর্ট পেলে পরিষ্কার হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসার৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ ডা. এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷


এদিকে, উত্তর কচুছড়ার একটি রাবার বাগানে দেবব্রত বিশ্বাস নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার৷ জানা যায় কচুর ছড়া বাসিন্দা দেবব্রত বিশ্বাস গত ৬ দিন ধরে নিখোঁজ ছিল৷ এ নিয়ে কচুছড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়৷ রবিবার দুপুরে কয়েকজন লোক রাবার বাগানে লাকড়ি সংগ্রহ করতে গেলে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷ খবর পেয়ে ছুটে আসে দেবব্রত বিশ্বাসের পরিবারের লোকজন৷ তারা এসে চিহ্ণিত করে নিখোঁজ দেবব্রত বিশ্বাস ঝুলন্ত অবস্থায়৷ তখন ঐ কান্নায় ভেঙ্গে পড়ে তার পরিবারের লোকজন৷ কিন্তু কী কারণে আত্মহত্যা তা এখনো জানা যায়নি৷ পুলিশ এসে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য কুলাই জেলা হাসপাতাল হাসপাতালে পাঠায়৷ পুলিশ একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এটি কি নিছক একটি আত্মহত্যা নাকি খুনের ঘটনা এনিয়ে জোর আলোচনা চলছে৷ তবে পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই এই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে৷ তবে পরিবারের লোকজন আত্মহত্যার ঘটনা বলে মানতে নারাজ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top