News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ির চাকা ফেটে বিপত্তি, অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সানি দেওল
Image

গাড়ির চাকা ফেটে বিপত্তি, অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সানি দেওল

গুরদাসপুর, ১৩ মে (হি. স.): অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন পঞ্জাবের গুরদাসপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী-অভিনেতা সানি দেওল। সোমবার সকালে গুরদাসপুরে সোহল গ্রামে একটি গুরুদ্বারের কাছে এই তারকা প্রার্থীর এসইউভি গাড়ির সঙ্গে আরও তিনটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে সানি দেওলের গাড়ির চাকা ফেটে যায়। যদিও সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া এই তারকা প্রার্থীর কোনও আঘাত লাগেনি। দুর্ঘটনাস্থল থেকে তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে গুরদাসপুর থানার পুলিশ। গুরদাসপুরের পুলিশের ডেপুটি সুপার (গ্রামীণ) মনজিত সিং জানিয়েছেন, ফতেগড় চুড়িয়ায় নিজের নির্বাচনী প্রচারসভায় যাওয়ার পথে সোহল গ্রামে একটি গুরুদ্বারের কাছে চারটি গাড়ির সংঘর্ষ হয়, যার মধ্যে একটি বিজেপি প্রার্থীর এসইউভি গাড়ি ছিল। অপর তিনটি গাড়ির সঙ্গে সংঘর্ষে সানি দেওলের গাড়ির চাকা ফেটে দুর্ঘটনা ঘটে। চারটি গাড়ির মধ্যে একটিতে ছিলেন স্বয়ং সানি দেওল, একটি গাড়ি ছিল জনৈক গ্রামবাসীর এবং অপর দুটি গাড়ি ছিল বিজেপি প্রার্থীর কনভয়ের অন্তর্গত। দুর্ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন ডিএসপি মনজিত সিং। তবে, দুর্ঘটনার পর ফতেগড় চুড়িয়ার প্রচারসভা বাতিল করেছেন বিজেপির এই তারকা প্রার্থী। প্রসঙ্গত, এই লোকসভা আসনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী এবং গুরদাসপুরের বিদায়ী সাংসদ সুনীল ঝাকার।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top