News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানার গুরুগ্রামে গিয়ে ভোট দিলেন বিরাট কোহলি
Image

হরিয়ানার গুরুগ্রামে গিয়ে ভোট দিলেন বিরাট কোহলি

গুরুগ্রাম, ১২ মে (হি.স.) :  আর পাঁচজন সাধারণ নাগরিকের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রবিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে একটি বুথে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। এদিন সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই বিকাশ কোহলি। ভোট দিয়ে বেরিয়ে এসে অনুরাগীদের সঙ্গে সেলফি তোলেন বছর ৩১-এর এই ক্রিকেটার।

এমনকি অটোগ্রাফও দেদার বিলোন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে  আরও বেশি করে অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন তিনি। এদিন টি-শার্ট ও জিনস পরেই ভোটগ্রহণ কেন্দ্রে এসেছিলেন বিরাট। হরিয়ানায় যে ১০টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে, তার মধ্যে গুরুগ্রাম লোকসভা কেন্দ্রটি অন্যতম। গতবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ সিং। তিনি নিকটতম প্রার্থী কংগ্রেসের অজয় সিং যাদবকে পরাজিত করেন। এবারও এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন ইন্দ্রজিৎ সিং।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top