News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরের কিশোরী উদ্ধার হরিয়ানায়
Image

কৈলাসহরের কিশোরী উদ্ধার হরিয়ানায়

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১১ মে৷৷ কিশোরীকে অপহরণ করে হরিয়ানায় নিয়ে গিয়েছে এক কিশোর৷ পরে পুলিশ মোবাইল লোকেশন তথ্য তল্লাসী করে ওই কিশোরী ও কিশোরকে হরিয়ানা থেকে রাজ্যে নিয়ে এসেছে৷ সংবাদে প্রকাশ, কৈলাসহরের ছনতৈল গ্রামের এক কিশোরীকে ৮২মাইল এলাকার এক কিশোর অপরহণ করেছিল গত ২রা মে৷ কিশোরীকে অপরহণ করে কোথায় নিয়ে গিয়েছে এই ব্যাপারে কোন কিছুই জানতে পারেনি মেয়ের বাবা৷ কিন্তু, তিনি নিশ্চিত ছিলেন যে ৮২ মাইলের প্রদীপ আচার্য্য (১৭) তার মেয়েকে অপহরণ করেছে৷

কিন্ত, কোথায় নিয়ে গিয়েছে তার কোন আন্দাজ করা যাচ্ছিল না৷ শেষ পর্যন্ত ওই কিশোরীর বাবা কৈলাসহর থানার দ্বারস্থ হন৷ গোটা ঘটনা পুলিশকে জানান৷ কৈলাসহর থানার এসআই সুমন সাহা তদন্ত শুরু করেন৷ মোবাইলের লোকেশন সংগ্রহ করে তদন্তকারী পুলিশ অফিসার জানতে পারে ওই কিশোর ও কিশোরী হরিয়ানার রেওয়াজী থানা এলাকার একটি গ্রামে অবস্থান করছে৷ সেই মোতাবেক কৈলাসহর থানার পুলিশ রেওয়াজী থানার সাথে যোগাযোগ করে৷ গত ৫ মে এসআই সুমন সাহা চারজন মহিলা কনস্টেবলকে সাথে নিয়ে হরিয়ানায় যায়৷ সেখানে পুলিশের সাথে যোগাযোগ করে ওই কিশোরী এবং কিশোরকে আটক করে৷ তাদেরকে কৈলাসহরে নিয়ে আসা হয় শনিবার৷ সন্ধ্যায় কিশোরীকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়৷ অন্যদিকে, যেহেতো অপহরণকারীর বয়স আঠার হয়নি তাই তাকে ধর্মনগর হোমে পাঠানো হয়েছে৷ এদিকে, অপহৃতা কিশোরী জানিয়েছে, ওই কিশোরের সাথে তার প্রণয়ের সম্পর্ক প্রায় দুই বছর৷ প্রণয়ের সূত্র ধরেই তারা বাড়ি থেকে পালিয়েছিল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top