News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘর্ষ-পীড়িত হাইলাকান্দিতে বেলা ১২টা থেকে তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল
Image

সংঘর্ষ-পীড়িত হাইলাকান্দিতে বেলা ১২টা থেকে তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল

হাইলাকান্দি (অসম), ১২ মে (হি.স.) : পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় রবিবার বেলা ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল হাইলাকান্দিতে। হাতে তিন ঘণ্টা সময় পেয়ে পুর নাগরিকরা তড়িঘড়ি খাদ্যদ্রব্য কেনাকাটায় বাজারে হুমড়ে পড়েন। প্রসঙ্গত, শুক্রবার বিবদমান দুই গোষ্ঠীর সংঘৰ্ষকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা সদর শহরে বেলা একটায় অনির্দিষ্টকালীন কারফিউ জারি করেছিল প্রশাসন। পরবর্তীতে শনিবার এক বিজ্ঞপ্তি করে কারফিউ-এর সময়সীমা আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত বাড়িয়েছিলেন জেলাশাসক কীর্থি জল্লি।

কিন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ বেলা ১২টা থেকে তিন ঘণ্টার জন্য শিথিল করা হয়েছিল।উল্লেখ্য, শুক্রবার দুপুরে প্রকাশ্য রাস্তায় জুম্মার নামাজ আদায়কে কেন্দ্র করে গোটা শহরে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উন্মত্ত জনতা ইট পাটকেল ছোঁড়া থেকে শুরু করে গাড়ি-ঘোড়ায় ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়াও হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ জওয়ান আহত হয়েছেন। তখন উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রিত করতে বেশ কয়েক রাউন্ড শূন্যে গুলি ছোঁড়ে পুলিশ। এতে নয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে জামির হুসেন নামের এক যুবকের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল (এসএমসিএইচ)-এ মৃত্যু হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top