News Flash

  • Home
  • Uncategorized
  • ভুবনেশ্বর আসার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, শ্বশুর-শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু
Image

ভুবনেশ্বর আসার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, শ্বশুর-শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু

ভুবনেশ্বর, ১১ মে (হি.স.): রৌরকেলা থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা| ওডিশার ঢেঙ্কানাল জেলায় কামাক্ষানগর-ঢেঙ্কানাল রোডের উপর কামগারার কাছে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৩ জন সদস্য| ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছে আরও ৩ জন| দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে রৌরকেলা থেকে ভুবনেশ্বর অভিমুখে আসছিল যাত্রীবোঝাই একটি গাড়ি| অভিশপ্ত গাড়িটিতে একজন ব্যক্তি, তাঁর স্ত্রী, ওই ব্যক্তির ছেলে ও পুত্রবধূ এবং ৫ বছর বয়সি নাতি এবং ৯ বছর বয়সি নাতনি ছিল| রাতের অন্ধকারে কামাক্ষানগর-ঢেঙ্কানাল রোডের উপর কামগারার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির ও তাঁর পুত্রবধূর| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তির স্ত্রী ও ছেলে-সহ বাকি সদস্যকে উদ্ধার করে প্রথমে ঢেঙ্কানাল জেলা হাসপাতালে ভর্তি করা হয়| শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়| এসসিবি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তির স্ত্রী| বাকি ৩ জন এখনও হাসপাতালে চিকিত্সাধীন| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top