News Flash

  • Home
  • Uncategorized
  • খাদ্যের গুনগত মান যাচাই করতে রাজ্যে চালু ফুড সেফটি অন উইলস
Image

খাদ্যের গুনগত মান যাচাই করতে রাজ্যে চালু ফুড সেফটি অন উইলস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ খাদ্যে ভেজাল আছে কিনা, তা পরীক্ষা করতে ত্রিপুরায় অত্যাধুনিক সুবিধাসম্পন্ন মোবাইল ফুড টেস্টিং ইউনিট চালু করেছে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর৷ অত্যাধুনিক মোবাইল ফুড টেস্টিং ইউনিটের নাম ’ফুড সেফটি অন উইলস৷ আজ রাজধানী আগরতলার জিবি বাজারে প্রথমবারের মতো মোবাইল ভ্যানটি সচতেনতামূলক প্রচার চালায়৷ এটি মূলত একটি গাড়ি, যার মধ্যে খাদ্যের গুণগত মান পরীক্ষার জন্য অত্যাধুনিক সুবিধাযুক্ত যন্ত্রপাতি রয়েছে, জানান ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের ফুড অ্যানালিস্ট ড় করুণাময় নাথ৷ তিনি জানান, এর মাধ্যমে দুধ, মশলা, তেল-সহ অন্যান্য সামগ্রীর গুণগতমান পরীক্ষা করা যাবে৷ ড় নাথ আরও জানান, খাদ্যদ্রব্যে দু-ধরনের ভেজাল হয়৷ একটি খাদ্য সামগ্রী নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি এবং অপরটি খাবার সামগ্রীর মধ্যে এমন-সব ভেজাল দ্রব্য মিশিয়ে তৈরি হয় যা মানুষের খাবার যোগ্য নয়৷ এই দুই ধরনের ভেজাল উপকরণ ভ্রাম্যমান পরীক্ষাগারের মাধ্যমে নির্ণয় করা সম্ভব হবে৷ এটি মূলত সাধারণ ব্যবসায়ী ও ক্রেতারদের সচেতন করার জন্য চালু করা হয়েছে৷


ব্যবসায়ী ও ক্রেতারা স্বেচ্ছায় নিজেরা তাঁদের সামগ্রী নিয়ে এসে পরীক্ষা করিয়ে জানতে পারবেন, তাঁদের সামগ্রীতে কোনও ভেজাল আছে কি না৷ এই মোবাইল ল্যাবে খাদ্য পরীক্ষা করা হলে এবং ভেজাল পাওয়া গেলে কোনও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানান তিনি৷ পাশাপাশি গুণগতমান সম্পন্ন খাবার খাওয়ার বিষয়ে সচেতনামূলক প্রচার চালানো হবে বলেও জানান তিনি৷ এই গাড়িটি যখন রাজ্যের বিভিন্ন এলাকায় যাবে তখন বিশেষজ্ঞরা সঙ্গে থাকবেন, জানান ড় করুণাময় নাথ৷


অপরদিকে স্বাস্থ্য দফতরের ডেপুটি ফুড সেফটি কমিশনার ড় অনুরাধা মজুমদার বলেন, আগরতলায় ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতরের খাদ্যের গুণগত মান পরীক্ষা করার জন্য পরীক্ষাগার রয়েছে৷ কিন্তু সব সময় সব জায়গা থেকে খাদ্যের নমুনা এনে পরীক্ষা করা সম্ভব হয় না৷ আবার অনেক সময় রাজ্যের অন্য জেলা থেকে খাদ্যের নমুনা সংগ্রহ করে আগতলায় নিয়ে আসার আগে নষ্ট হয়ে যায়৷

মোবাইল টেস্টিং ল্যাব এই সমস্যার সমাধান করবে৷ এটি রাজ্যের যে-কোনও প্রান্তে পৌঁছে সঙ্গে সঙ্গে পরীক্ষা করে তার রিপোর্ট দিয়ে দেবে৷ তিনি আরও বলেন, ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রকের অধীন সংস্থা ’’ফুড সেফটি অ্যান্ড স্টেন্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া’’ এই মোবাইল ল্যাবটি ত্রিপুরা সরকারকে দিয়েছে৷ বর্তমানে লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি বলবৎ রয়েছে৷ তাই শুধু সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে৷ আগামী ২৩ মে লোকসভা ভোটের ফল প্রকাশের পর গাড়িটি রাজ্যের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার চালাবে বলেও জানান তিনি৷ আজকের প্রচার অভিযানে উপস্থিত ছিলেন ফুড সেফটি অফিসার নির্মলেন্দু দত্ত, সিনিয়র কেমিস্ট অনিল বর্মণ-সহ অন্যান্য আধিকারিকরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top