News Flash

  • Home
  • Uncategorized
  • দিদি ত্রিপুরায় এলে দেখিয়ে দেব কিভাবে একজন মুখ্যমন্ত্রী আরেকজন মুখ্যমন্ত্রীর সাথে ব্যবহার করে : বিপ্লব
Image

দিদি ত্রিপুরায় এলে দেখিয়ে দেব কিভাবে একজন মুখ্যমন্ত্রী আরেকজন মুখ্যমন্ত্রীর সাথে ব্যবহার করে : বিপ্লব

কলকাতা, ৯ মে (হি.স.) : বৃহস্পতিবার গোসবায় ভোটের প্রচারে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার অশোক কান্ডারীর সমর্থনে এদিন গোসাবার রাঙাবেলিয়া রাজনৈতিক সভা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ সভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার সভাপতি সুনীপ দাস সহ জেলা বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা৷ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে একের পর এক আক্রমণ করেন বিপ্লব দেব৷

এদিন বিকেল তিনটে নাগাদ সভা শুরুর কথা থাকলেও বিপ্লব বাবুর হেলিকপ্ঢার গোসাবার মাটিতে অবতরণ করে চারটে নাগাদ৷ বিপ্লব দেবের সভা দেখার জন্য এদিন গোসবা ব্লকের বিজেপি কর্মী সমর্থকরা হাজির ছিলেন সভাস্থলে৷ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লববাবু একের পর এক আক্রমণ করেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তিনি বলেন, এ রাজ্যে সিন্ডিকেট রাজ চলছে, গোলাপ তোলাবাজির রাজ চলছে আর এ সবের নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বাংলাতে সোনার বাংলা গড়তে বিদেশ থেকে সোনা পাচার করে নিয়ে আসতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে৷  

তিনি আরও বলেন,  একজন মুখ্যমন্ত্রীর সাথে কিভাবে আরেকজন মুখ্যমন্ত্রীর ব্যবহার করা উচিত সেই প্রটোকল জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কারণেই আমাকে সভা করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায়৷ দিদি ত্রিপুরা এলে আমি ওনাকে দেখিয়ে দেব কিভাবে একজন মুখ্যমন্ত্রী আরেকজন মুখ্যমন্ত্রীর সাথে ব্যবহার করে৷ আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবেন বলেই এদিন দাবি করেন বিপ্লব দেব৷ সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন আর বিজেপিকে আটকাতে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছেন বিজেপি কর্মীদের ওপর৷ এদিনও বিজেপি কর্মী সমর্থকরা যাতে সভাস্থলে না আসতে পারেন তার জন্য গাড়ি  বন্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় না হয়ে সিন্ডিকেট দেবী হওয়া উচিত ছিল বলেও কটাক্ষ করেন বিপ্লব দেব৷

Releated Posts

দেশভাগের বেদনা থেকে শিক্ষা নিয়ে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করতে হবে: রতন লাল নাথ

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ঐক্য, সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ়…

ByByReshmi Debnath Aug 14, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top