News Flash

  • Home
  • Uncategorized
  • কুখ্যাত চোর পুলিশ হেপাজতে, উদ্ধার চুরি যাওয়া বিস্তার সামগ্রী
Image

কুখ্যাত চোর পুলিশ হেপাজতে, উদ্ধার চুরি যাওয়া বিস্তার সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ ধর্মনগরের কুখ্যাত সমাজদ্রোহী সৌরভ মজুমদার পানিসাগর থানার পুলিশের জালে আটকের পর ধৃতদের আদালত থেকে তিন দিনের জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি পায় পানিসাগর থানার পুলিশ৷ সেই সুবাদে বুধবার আদলাত থেকে ৩ দিনের রিমান্ড পাওয়ার পর চুরির জিনিসসহ হাতে নাতে আটক দুই চোর ধর্মনগর দেওয়ানপাশা এলাকার বাসিন্দা স্বর্গীয় রতন মজুমদারের ছেলে সৌরভ মজুমদার(বান্টি) ও সঙ্গে থাকা উত্তর প্রদেশের বাসিন্দা মহামদ হারুনকে কাল থেকে জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ৷ এই চোরদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে ধর্মনগরে চুরির জিনিসপত্র লুকিয়ে রেখেছে এই চোরের দল৷

বৃহস্পতিবার পানিসাগর থানার সাব ইনস্পেকটর বীর কিশোর দেববর্মার নেতৃতে চোরদের নিয়ে ধর্মনগরে আসে পুলিশের একটি দল৷ ধর্মনগরে একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় দুইটি ১০৯ ইঞ্চি সোনি টিভি যার একটি টিভি বাজার মূল্য  ১ লক্ষ টাকার উপরে৷ সঙ্গে লোহা কাঁটার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে৷ পুলিশ জানতে তাদের কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জুগাড় করেছে৷ এবং দুই এক দিনের মধ্যে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে সেই কুখ্যাত সমাজবিরোধী তথা চুরের থেকে৷ সূত্রের খবর এই চুরি কাণ্ডের সুত্র ধরে বিভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত আরও বেশ কিছু রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসতে পারে৷ পানিসাগর থানার পুলিস এই চুরি কাণ্ডের সাথে যুক্ত চোরদের আটক করায় উত্তর জেলার বেশ কিছু চুরি কাণ্ডের সুরাহা হবে বলে সূত্রের খবর৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top