News Flash

  • Home
  • Uncategorized
  • কমিশনের সিদ্ধান্তে আপত্তি নেই জানাল বিজেপি
Image

কমিশনের সিদ্ধান্তে আপত্তি নেই জানাল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে ৷৷ পুণঃ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপত্তি নেই বলে জানিয়েছে বিজেপি৷ তবে, এই সিদ্ধান্তকে বিরোধীতা কিংবা স্বাগত জানায়নি শাসকদল৷
নির্বাচন কমিশন ত্রিপুরা পশ্চিম আসনে ১৬৮টি বুথে পুণঃ নির্বাচনের ঘোষণা দিয়েছে৷ এ বিষয়ে বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, ভোট প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দাবি ও আপত্তি নির্বাচন কমিশনে জানানো হয়েছিল৷ ভোট প্রক্রিয়া সুষ্ঠ ও অবাধ রাখার দায়িত্ব সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের৷ কিন্তু, কমিশন মনে করেছে ১৬৮টি বুুথে আরও সুরক্ষিত ভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া উচিত৷ তাই কমিশন পুণঃ নির্বাচনের ঘোষণা দিয়েছে৷


নবেন্দুর কথায়, ১৬৮টি বুথ হোক কিংবা সমগ্র বুথে, পুণঃ নির্বাচন নিয়ে বিজেপির কোনও আপত্তি নেই৷ কিন্তু, এই সমস্যা তৈরীর জন্য কে দায়ি তা কমিশন চিহ্ণিত করেনি৷ তাঁর সাফ কথা, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীকের জন্যই ভোটাররা সমস্যায় পড়েছেন৷ পশ্চিম আসনে ভোটে মুখ্য নির্বাচন আধিকারীকের সমস্ত ভোট প্রক্রিয়া নজরদারি করা উচিত ছিল৷ কিন্তু, তিনি ওই দায়িত্ব পালনে গাফিলতি করেছেন৷ নবেন্দু বলেন, নির্বাচন কমিশন ওই গাফিলতির জন্য কোনও পদক্ষেপ নেননি৷ শুধু পশ্চিম আসনের রিটার্নিং অফিসারকে অপসারিত করেছে৷ তাঁর প্রশ্ণ একই দোষে মুখ্য নির্বাচন আধিকারীককে কেন ক্লিনচিট দিলো নির্বাচন কমিশন৷


নবেন্দুর কথায়, পুণঃ নির্বাচনের এই সিদ্ধান্তকে স্বাগত কিংবা বিরোধীতা করছি না৷ নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তা বিজেপিও মেনে নেবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top