News Flash

  • Home
  • Uncategorized
  • মোহনপুরে দুসৃকতিরা পুড়িয়ে ফেলল গাড়ি
Image

মোহনপুরে দুসৃকতিরা পুড়িয়ে ফেলল গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ সিধাই থানাধীন মোহনপুরের শনিতলা এলাকায় দুসৃকতিদের আগুনে পুড়ে ছাড়খার হয়ে গেছে একটি মারুতি সুজকি গাড়ি৷ গাড়িটির নম্বর টি আর-০১-এ ই -০৩৬২৷ গাড়ির মালিক গৌতম দত্ত৷

তিনি মেয়ে জামাই প্রসেনজিত পালের বাড়িতে গাড়িটি রাখতেন৷ গভীর রাতে গাড়িতে কে বা কারা অগ্ণি সংযোগ করে৷ আঁচ পেয়ে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন৷  খবর পেয়ে দমকলবাহিনী ও পুলিশ ছুটে আসেন৷ দমকল বাহিনীর তৎপরতায় অল্পেতে রক্ষা পেয়েছে বসতবাড়িটি৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কিছুদিন অন্তর অন্তর রাজ্যের নানা স্থানে এ ধরনের ঘটনায় গাড়ির মালিকরা আতঙ্কিত৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top