News Flash

  • Home
  • Uncategorized
  • যোগেন্দ্রনগর রেলস্টেশনে গাঁজাসহ গ্রেপ্তার ২ যুবক
Image

যোগেন্দ্রনগর রেলস্টেশনে গাঁজাসহ গ্রেপ্তার ২ যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ বহিঃরাজ্যে পাচার করতে গিয়ে গাঁজা-সহ দুই যুবককে আটক করেছে জিআরপিএফ৷ বৃহস্পতিবার দুপুরে আগরতলার যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে দুটি ব্যাগ হাতে দুই যুবককে রহস্যজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় টহলদারী জিআরপিএফ জওয়ানদের৷ তাঁরা দুই যুবককে ডেকে তাদের ব্যাগে তল্লাশি চালান৷ তালাশিতে তাদের ব্যাগ থেকে তিনটি গাঁজার প্যাকেট উদ্ধার করেন জিআরপিএফ জওয়ানরা৷ তাদের আটক করে আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপিএফ থানায় নিয়ে আসা হয়৷

ধৃতদের মেঘনাদ রাই এবং বিকাশ রাই বলে পরিচয় পাওয়া গেছে৷ তাদের কাছ থেকে মোট আট কেজি গাঁজা পাওয়া যায় বলে জানান জিআরপিএফ-এর আগরতলা রেল স্টেশন থানার ওসি কিশোর দাস৷ উদ্ধারকৃত গাঁজাগুলির বাজারমূল্য কমপক্ষে এক লক্ষ ৪০ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের বাড়ি আগরতলা রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্সের গোয়ালাবস্তি এলাকায় বলে জানিয়েছে৷ তারা গাঁজাগুলি আগরতলা থেকে বিহারে পাচার করার জন্য রওয়ানা হয়েছিল৷ ধৃত দুই যুবকের বয়স ১৮ থেকে কুড়ি বছরের মধ্যে হবে৷ তবে তাদের কাছে কোনও নাম ও ঠিকানার প্রমাণপত্র পাওয়া যায়নি৷ এর আগেও একইভাবে কিছুদিন আগে এখানে গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top