News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহার,আটক যুবক
Image

ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহার,আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে ৷৷ ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করার দায়ে বটতলায় এক বাইক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তার নাম নবেন্দু পোদ্দার৷ বাড়ি রানিরবাজারের নলগড়িয়া এলাকায়৷ জানা যায়, ড্রাইভিং লাইসেন্স ছাড়া তিন যুবক একই বাইকে করে যাচ্ছিলো৷ কর্তব্যরত ট্রাফিক পুলিশ নাগেরজলায় তাকে আটক করে৷

প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় অভিযুক্তকে ২০০ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয় ট্রাফিক পুলিশ৷ জরিমানার টাকা দিয়ে বাইক নিয়ে চলে যাওয়ার সময় ট্রাফিক পুলিশকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে৷ তখনই ট্রাফিক পুলিশ তাদেরকে আটক করে থানায় খবর দেয়৷ পুলিশ খারাপ ব্যবহার করার দায়ে নবেন্দু পোদ্দারকে গ্রেপ্তার করেছে৷ অপর দু’জনকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top