News Flash

  • Home
  • Uncategorized
  • চৌকিদার মামলা : সুপ্রিম কোর্টে নয়া হলফনামা জমা দিলেন রাহুল, নিঃশর্ত ক্ষমা চাইলেন কংগ্রেস সভাপতি
Image

চৌকিদার মামলা : সুপ্রিম কোর্টে নয়া হলফনামা জমা দিলেন রাহুল, নিঃশর্ত ক্ষমা চাইলেন কংগ্রেস সভাপতি

নয়াদিল্লি, ৮ মে (হি.স.): ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের সঙ্গে সুপ্রিম কোর্টের রায় জুড়ে ফেলেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী|তার জন্য ক্ষমা চেয়ে সুপ্রিম কোর্টে নতুন হলফনামা জমা দিলেন রাহুল গান্ধী| বুধবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রাহুল গান্ধী| প্রতিরক্ষা মন্ত্রক থেকে ফাঁস হয়ে যাওয়া নথিপত্রের ভিত্তিতে রাফাল মামলা লড়া যাবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত| তারপর প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে বিতর্কে জড়িয়ে পড়েন রাহুল| সুপ্রিম কোর্টও নরেন্দ্র মোদীকে চোর বলেছে বলে মন্তব্য করে বসেন সোনিয়া পুত্র|

যা নিয়ে রাহুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি| বিষয়টি নিয়ে ব্যাখা চাইলে শীর্ষ আদালতে ২২ পাতার হলফনামা জমা দেন রাহুল| তিনি জানান,নির্বাচনী প্রচারের মধ্যে আমার করা মন্তব্য মিলেমিশে গিয়েছে, যা আমি একেবারেই বলতে চাইনি| কিন্তু, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ২২ পাতা জুড়ে দুঃখপ্রকাশ তো হল, কিন্তু ক্ষমা কোথায় চাওয়া হল? এরপরই কংগ্রেস সভাপতি তরফে নতুন করে হলফনামা জমা দেওয়া হবে বলে জানান রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি| অবশেষে বুধবার সুপ্রিম কোর্টে নতুন করে হলফনামা জমা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন রাহুল| এদিন শীর্ষ আদালতে ৩ পাতার হলফনামা জমা দিয়েছেন কংগ্রেস সভাপতি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top