News Flash

  • Home
  • Uncategorized
  • লাহোরে দরগার বাইরে বিস্ফোরণে মৃত্যু ১০ জনের
Image

লাহোরে দরগার বাইরে বিস্ফোরণে মৃত্যু ১০ জনের

লাহোর, ৮ মে (হি.স.): রমজান মাসের শুরুতেই সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লাহোর| বুধবার সকালে লাহোরের প্রচীণ ঐতিহ্যবাহী দরগা সুফি দরগা দাতা দরবারের বাইরে জোরালো বিস্ফোরণ হয়| শক্তিশালী বিস্ফোরণে এখনও পর্যন্ত ৫ জন পুলিশ কর্মী-সহ ১০ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও জখম ও আহতের সংখ্যা ২৫-এরও বেশি| তাঁদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক| ডিআইজি অপারেশন (লাহোর) আশফাক আহমেদ খান জানিয়েছেন, দাতা দরবারের বাইরে জোরালো বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৫ জন পুলিশ কর্মী| এছাড়াও মৃত্যু হয়েছে একজন সিকিউরিটি গার্ড-সহ ৫ জন সাধারণ নাগরিকেরও| জখম ও আহতের সংখ্যা প্রায় ২৫|

ডিআইজি আশফাক আরও জানিয়েছেন, বুধবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ দাতা দরবারের ২ নম্বর প্রবেশদ্বারের বাইরে জোরালো বিস্ফোরণ হয়| ওই স্থানেই নিরাপত্তার জন্য মোতায়েন ছিলেন পুলিশ কর্মীরা| বিস্ফোরণের পরই দাতা দরবারের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে| কি কারণে বিস্ফোরণ, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ| প্রাথমিকভাবে পুলিশ কর্তাদের অনুমান, পঞ্জাব পুলিশের এলিট ফোর্সের একটি গাড়িকে নিশানা করা হয়েছিল| বিস্ফোরণের জন্য ৭ কেজি ওজনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে| পঞ্জাব পুলিশের মুখপাত্র নায়াব হায়দার জানিয়েছেন, ‘দক্ষিণ-এশিয়ার অন্যতম বৃহত্ দরগা দাতা দরবারের বাইরে বিস্ফোরণ হয়েছে|’ স্থানীয় পুলিশ আধিকারিক মহম্মদ কাশিম জানিয়েছেন, পুলিশ কর্মীদের গাড়িকে টার্গেট করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে| পঞ্জাব ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) আরিফ নওয়াজ জানিয়েছেন, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এলিট ফোর্সের ৫ জন জওয়ান| এছাড়াও একজন সিকিউরিটি গার্ড-সহ পাঁচজন সাধারণ নাগরিকের মৃতু্য হয়েছে| এসপি (শহর) ডিভিশন সৈয়দ জি শাহ জানিয়েছেন, জখম ও আহত ২৫ জনের মধ্যে ৮ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| জখমদের মায়ো হাসপাতালে ভর্তি করা হয়েছে| ইতিমধ্যেই হাসপাতালে পেঁৗছেছেন পঞ্জাবের স্বাস্থ্য সচিব সাকিব জাফার| হাসপাতালগুলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে| ডিআইজি অপারেশন (লাহোর) আশফাক আহমেদ খান জানিয়েছেন, ঐতিহ্যবাহী দরগার বাইরে আত্মঘাতী বিস্ফোরণে শহিদ পুলিশ কর্মীদের নাম হল-হেড কনস্টেবল শাহিদ নাজির, হেড কনস্টেবল মুহাম্মদ সোহেল এবং কনস্টেবল মুহাম্মদ সালেম| পঞ্জাব পুলিশের মুখপাত্র নায়াব হায়দার জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী বিস্ফোরণ| এলিট ফোর্সের গাড়িকেই টার্গেট করা হয়েছিল|’

ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী ইমরান খান| এছাড়াও পঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারও কড়া ভাষায় হামলার নিন্দা করেছেন| এই বিস্ফোরণের তীব্র নিন্দা করে যত দ্রুত সম্ভব রিপোর্ট তলব করেছেন প্রধানমন্ত্রী| পাশাপাশি আহতদের চিকিত্সার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি| পবিত্র রমজান মাসে এই হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি| এই হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী| পাশাপাশি পঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) এবং অতিরিক্ত মুখ্য সচিব (আভ্যন্তরীণ)-এর কাছে যত দ্রুত সম্ভব রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top