News Flash

  • Home
  • Uncategorized
  • চিটফান্ড মামলার বিচার প্রক্রিয়ার জন্য তিন জেলায় আরও তিনটি আদালত গঠিত
Image

চিটফান্ড মামলার বিচার প্রক্রিয়ার জন্য তিন জেলায় আরও তিনটি আদালত গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ চিটফান্ড সংক্রান্ত বিভিন্ন মামলাগুলি বিচারের জন্য রাজ্যের আরও তিনটি আদালত গঠন করা হয়েছে৷ তিন জেলায় তিনটি আদালত হচ্ছে৷ এই আদালতগুলি হচ্ছে সিপাহীজলা জেলার সোনামুড়া জেলা ও দায়রা আদালত, খোয়াই জেলার জেলা ও দায়রা আদালত এবং আমবসায় ধলাই জেলা ও দায়রা আদালত৷

রাজ্য সরকারের আইন দপ্তরের তরফ থেকে গত ২ মে এফ.২ (৫) -ল/ইএসটিটি.২/ ২০১০(পার্ট)/ ৩৮৬৭-৯১২ বিজ্ঞপ্তি মূলে এই আদালত গঠনের বিষয়টি জানানো হয়েছে৷ এই আদালত গঠন করা হয়েছে মূলত দ্য ত্রিপুরা প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটরস (ইন ফিনান্সিয়াল এস্টাব্লিশমেন্ট) অ্যাক্ট-২০০০ মূলে৷ এই আদালত গঠন করা হলে চিটফান্ড সংক্রান্ত যাবতীয় মামলাগুলির বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে৷ সেই সাথে সংশ্লিষ্ট জেলার মামলাকারীদেরও অনেকটা সুযোগ সুবিধা মিলবে মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রেও এই আদালত গঠন উপকারীই হবে বলে দাবি তথ্যাভিজ্ঞ মহলের৷


প্রসঙ্গত, চিটফান্ড সংক্রান্ত বিভিন্ন মামলার তদন্ত প্রক্রিয়া চলছে৷ কিছু মামলা সিবিআইয়ের হাতে রয়েছে৷ যদিও সিবিআই ওই মামলাগুলি নিয়ে ইদানিংকালে তেমন কোন তৎপরতা দেখাচ্ছে না৷ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে সিবিআই রাজ্যে চিটফান্ড তদন্তে এসেছিল৷ তখন বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top