News Flash

  • Home
  • Uncategorized
  • ভিভিপ্যাট মামলায় মুখ পুড়ল বিরোধীদের, পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্ট
Image

ভিভিপ্যাট মামলায় মুখ পুড়ল বিরোধীদের, পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): ভিভিপ্যাট মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিরোধীরা| ২০১৯ সাধারণ নির্বাচনের ভোটগণনার সময় ৫ থেকে ৫০ শতাংশ ইভিএম মেশিনের সঙ্গে ভিভিপ্যাট (ভেরিফায়েড পেপাপ অডিট ট্রেল) স্লিপ পরীক্ষা করে দেখার জন্য শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আর্জি করেছিল ২১টি বিরোধী রাজনৈতিক দল| মঙ্গলবার বিরোধী রজনৈতিক দলগুলির পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট| অর্থাত্, ভিভিপ্যাট নিয়ে পুরনো রায়ই বহাল থাকল| এদিন সকালে শুনানির সময় শীর্ষ আদালতে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং, সিপিআই সাংসদ ডি রাজা, ন্যাশনাল কনফারেন্স চেয়ারম্যান ফারুক আবদুল্লা-সহ অন্যান্য বিরোধী নেতারা| মামলার শুনানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী রাজনৈতিক দলগুলির আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত|

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, পূর্ববর্তী নির্দেশ পর‌্যালোচনা করার কোনও প্রয়োজন মনে করছে না আদালত|এই রায়ের পর কংগ্রেস নেতা ও আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন, পিটিশনাররা এই রায়কে সম্মান জানাচ্ছে|তিনি বলেন, ইভিএম -এর ৫ থেকে ৫০ শতাংশ ক্ষেত্রে ভিভিপ্যাট-এর পরীক্ষা হোক| এই মামলার শুনানিতে নির্বাচন কমিশন জানিয়েছিল, বিরোধীদের দাবি মতো প্রতিটি বিধানসভার ৫০ শতাংশ ভিভিপ্যাট গোনা হলে, ফলপ্রকাশে অন্তত পাঁচ দিন বেশি দেরি হবে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top