News Flash

  • Home
  • Uncategorized
  • রাজীব গান্ধীর নামে কুৎসিত মন্তব্য, মোদির কুশপুতুল দাহ করল কংগ্রেস
Image

রাজীব গান্ধীর নামে কুৎসিত মন্তব্য, মোদির কুশপুতুল দাহ করল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, কংগ্রেস নেতা প্রয়াত রাজীব গান্ধীর নামে কুৎসিত মন্তব্য করছেন৷ এই অভিযোগে আজ সন্ধ্যায় আগরতলায় এক বিক্ষোভ মিছিল ও মোদীর কুশপুতুল দাহ করলো সদর জেলা কংগ্রেস কমিটি৷ এদিন সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের নেতৃত্বে পালিত হয়েছে এই কর্মসূচি৷ মিছিলে বহু কংগ্রেস কর্মী অংশগ্রহণ করেছেন৷


আগরতলার পোস্ট অফিস চৌমুহনিতে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আবার কংগ্রেস ভবনের সামনে এসে মিছিল শেষ হয়৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়৷ মিছিলের শুরুতে সুবল ভৌমিক অভিযোগ করে বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোঝে গেছেন, এবার পরিবর্তনের ঝড়ে তাঁর হার নিশ্চিত, তাই তিনি প্রধানমন্ত্রীর মতো মর্যাদাপূর্ণ পদে থেকেও পদের মর্যাদা ভুলে রাজীব গান্ধীর মতো একজন বড়মানের রাজনৈতিক নেতার নামে অশালীন মন্তব্য করছেন৷ কংগ্রেস দল মোদীর এই মন্তব্যের তীব্র নিন্দা ও বিরোধিতা করে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top